লাকসামে ঢালাই সিমেন্টের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৬:৫৫ পিএম

কুমিল্লার লাকসামে উদ্বোধন হলো মেঘনা গ্রু‌পের ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর বিক্রয়‌ কেন্দ্র মেসার্স হক ট্রেডিং।

শ‌নিবার বিকেলে লাকসামে এক হোটেলে বিক্রয় কেন্দ্র উ‌দ্বোধন ক‌রেন মেঘনা গ্রু‌পের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন।

এ সময় তি‌নি ব‌লেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ  দেশে প্রথমবারের মতো ঢালাই স্পেশাল সিমেন্ট নিয়ে এসেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার জাকারিয়া ছিদ্দিকী, সড়ক ও জনপথ অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, গণপূর্ত অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, মেসার্স হক ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. কাওসারুল আলম মজুমদার সহ অন্যারা।

ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্য। এই সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সাথে সাথে দীর্ঘমেয়াদে স্থাপনাকে আরও সুদৃঢ় করে। তাই দ্রুত সময়ে যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকরী। ঢালাই স্পেশাল সিমেন্ট প্রথম দু’দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে।

সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০% প্রথম দু’দিনে দিনে এবং প্রায় ৮৫% প্রথম সাত দিনে অর্জন করে দ্রুত দৃঢ়তা অর্জন। এর কারণে দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।

 

কেএসএইচ
রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান সর্দারের বিরুদ্ধে কারাগারে থেকে মামলার বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। বাদি ও পাওনাদারদের অভিযোগ, অসুস্থতার...
পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
জ্বালানি সাশ্রয় ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সাবসিডিয়ারি তানভীর ডাল মিলস অ্যান্ড ফ্লাওয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর