‘নগর জীব বৈচিত্র রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে’

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তরুণদের চিন্তাভাবনাকে যুক্ত করে নগরের জীববৈচিত্র রক্ষায় কাজ করলে পরিবেশবান্ধব একটি শহর গড়া সম্ভব হবে বলেও মনে করেন তিনি। 

শুক্রবার (১৪ মার্চ) রাতে পরিবেশ ও জলাবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন তরুণ সংগঠকদের নিয়ে ‘নগর যুব সংলাপ: পরিবেশ ও জীববৈচিত্র্য’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

ঢাকা উত্তর সিটি, Brighters, OAB Foundation, Youth Environment and Development Organization (YEDO), Young Climate Action Neteork (YOUCAN) , Renew Earth, Youth For Uplift Bangladesh এবং Climate Frontier-এর যৌথ আয়োজনে ঢাকা উত্তর সিটির অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। 

নগর যুব সংলাপে প্রায় ৩০০ তরুণ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে নগর জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং টেকসই সমাধানের জন্য পরামর্শ দেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত পরিবেশবিদ, নগর পরিকল্পনাবিদ, যুব সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা নগর জীববৈচিত্র্য রক্ষায় তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বে তরুণরা নগর জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। প্রশাসক মোহাম্মদ এজাজ সেগুলোর উত্তর এবং পরিবেশবান্ধব শহর গঠনে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় নগরায়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি, তা প্রতিরোধে করণীয়, সবুজায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই নগর উন্নয়ন ও নীতিনির্ধারকদের সঙ্গে যুবদের সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। তরুণরা তাদের পরিবেশবান্ধব উদ্যোগ ও নতুন ধারণাগুলো তুলে ধরেন এবং বিশেষজ্ঞরা তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নগর পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর