১২ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ জীবন

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২:২৪ এএম

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রাজধানীর দক্ষিণ সিটির ৬৬ নম্বর ওয়ার্ডের বামৈল, পাড়া ডগাইর, পূর্ব ডগাইরসহ বেশ কিছু এলাকায় ১২ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছে স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলরের ঠিকাদারি প্রতিষ্ঠান। 

যার কারণে প্রায় দুই সপ্তাহের জমা ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আড়াই লক্ষাধিক মানুষের এই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বারবার কাউন্সিলরদের বলার পরও ময়লা অপসারণের কোন উদ্যোগই নেয়া হচ্ছে না।  

রোববার সেখানকার একটি এপার্টমেন্ট ভবনের সামনে গিয়ে দেখা গেলো, ১৬ পরিবারের পাঁচ দিনের ময়লা-আবর্জনা স্তুপ হয়ে আছে রাস্তার উপরেই। 

ময়লা নেয়ার গাড়ি না আসায় ফেলে রাখা হয়েছে বাসার সামনে। এসব ময়লার দুর্গন্ধে টেকা দায় হয়েছে স্থানীয়দের।

রাজধানীর দক্ষিণ সিটির ৬৬ নম্বর ওয়ার্ডের উত্তর সানারপাড় এলাকায় দুই সপ্তাহ আগেও মাঝে মাঝেই প্রতিটি বাসা-বাড়ি থেকে গৃহস্থালী আবর্জনা নিতে ভ্যানগাড়ি আসতো। 

কিন্তু গত দশ আগস্টের পর সময় মতো সেসব গাড়ি আসছে না। এলাকাবাসী জানালেন, স্থানীয় সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফার ইয়াসমিনের প্রতিষ্ঠান প্রাপ্তি এন্টারপ্রাইজ এক বছরের জন্য এই ওয়ার্ডের ময়লা অপসারণের কাজ পেয়েছিল, তাদের সময় শেষ হয়েছে দশ তারিখে। 

এরপর থেকে ময়লা অপসারণের কাজ বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও নিয়ম অনুযায়ী নতুন চুক্তি না হওয়া পর্যন্ত তাদেরই ময়লা অপসারণ করার কথা। রোববার সকালে একাত্তর টেলিভিশনের উপস্থিতির খবর পেয়ে ময়লা নেয়ার একটি গাড়ি আসে দুপুর সাড়ে বারোটার দিকে। 

শুধু উত্তর সানারপাড়ই নয়, এই ওয়ার্ডের, পূর্ব ডগাইর, বামৈলসহ বেশ কয়েকটি এলাকার প্রায় আড়াই লাখ বাসিন্দা কয়েক মাস যাবত ভুগছেন এমন কষ্টে। তাদের অভিযোগ বিষয়টি নিয়ে, স্থানীয় কাউন্সিলদের বলার পরও নেয়া হচ্ছে কোনো উদ্যোগ।

অভিযোগের বিষয়ে কাউন্সিলর আলহাজ মতিন সাউদের সাথে টেলিফোনে কথা বললে, তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ময়লা অপসারণ না করায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে প্রধান সড়ক থেকে ময়লা নেয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে এই এলাকার ময়লা আবর্জনা যত্রতত্র পড়ে থাকায় একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে অন্যদিকে মশার উপদ্রব থেকে শুরু করে নানা রোগব্যাধিরও আশংকা করছেন এলাকাবাসী।  



একাত্তর/ এনএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর