উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়নে আট দফা দাবি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:১৮ এএম

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি) বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন। 

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি তুলে ধরা হয়। 

দাবিগুলো হলো- 

১. এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নে অধিকার ও সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা

২. উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে স্বাক্ষরায়ন ক্ষমতা প্রদান

৩. স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত নারী উন্নয়ন ফোরামের ৩% বরাদ্দ মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে কার্যকরকরণ

৪. উপজেলা পরিষদের উন্নয়ন বাজেটের ২৫% নারী উন্নয়ন খাতে মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন

৫. মহিলা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে সকল উন্নয়ন কার্যক্রমে মহিলা ভাইস চেয়ারম্যানদের সম্পৃক্তকরণ

৬. গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যানদের তদবিষয়ে দায়িত্ব প্রদান 

৭. প্রান্তিক জনগণ ও প্রশাসন পর্যায়ে নারীদের সাথে যোগাযোগ রক্ষার জন্য মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিবহন ব্যবস্থা করা

৮. প্রত্যেক উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানদের উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত আসনের মাননীয় মহিলা সংসদ সদস্যদের দায়িত্ব প্রদান

আরও পড়ুন: পরীমনি কারাগারে মেহেদী পেলেন কোথায়?

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ বলেন, করোনা ভাইরাস সংকটের মধ্যেও উন্নয়ন মহাপরিকল্পনা এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয় অংশ গ্রহণের লক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যানগণ অনেক উৎসাহ নিয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু বাস্তবতা হলো উপজেলায় উন্নয়নমূলক প্রত্যক্ষ কর্মকান্ডে আমাদের কোন ভূমিকা নাই। এজন্য আমরা মহিলা ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে ৮ দফা দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, চিরিরবন্দর (দিনাজপুর) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, ফুলবাড়ী (দিনাজপুর) এর মোছা. নীরু শামসুন্নাহার, পার্বতীপুর (দিনাজপুর) এর রুকশানা বারী রুকু, দেবীগঞ্জ (পঞ্চগড়) এর রিতু আক্তার, পঞ্চগড় সদরের নীলুফার ইয়াসমিন, ফুলপুর (ময়নমনসিংহ) এর রোকিয়া পারভীন লাকি, তারাকান্দা (ময়মনসিংহ) এর সালমা আক্তার কাকন, গৌরিপুর (ময়মনসিংহ) এর সালমা আক্তার রুবি, কামারখন্দ (সিরাজগঞ্জ) এর মোছা. স্বপ্না খাতুন, নীলফামারী সদরের সান্তনা চক্রবর্তী প্রমুখ।

মানববন্ধন শেষে দুপুরে তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের এক বর্ধিত সভায় ড. সেলিনা রশিদ কে সভাপতি ও মোছা. লায়লা বানু কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।


একাত্তর/আরএইচ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
নারীর জন্য অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার সংবেদনশীল অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে নতুন একটি সমন্বিত নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম। দেশের বিদ্যমান নীতি, আইন ও কাঠামোর ভিত্তিতে ‘জেন্ডার লেন্স’ ব্যবহার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর