দেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে বাংলাদেশে প্রথমবার ফ্যান জার্সি উন্মোচন করলো শীর্ষস্থানীয় বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী বহুজাতিক কোম্পানি, যারা ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।

তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যখন ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নেয়, তখনই বিশ্বজুড়ে এর গ্রহণযোগ্যতা বোঝা যায়। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং একটি জাতির অগ্রগতিকে স্বীকৃতি দেয়া। এই জার্সিতে বাংলাদেশি তরুণরা এখন তাদের নিজস্ব ব্র্যান্ডকে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে বিশ্বব্যাপী উৎকর্ষতা অর্জন করা অসম্ভব নয়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনার ফুটবল চেতনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও লক্ষ লক্ষ ভক্ত তাদের সমর্থন করে। আকাশী-নীল পতাকায় ছেয়ে যাওয়া বাংলাদেশের এই আবেগগত সংযোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। ফুটবল আমাদের রক্তে মিশে আছে। বিশ্বকাপ চলাকালীন আমাদের অফিস, কারখানা এবং দেশজুড়ে সকল কর্মচারী ও পরিবেশকদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করব।

উল্লেখ্য, এএফএ’র সঙ্গে চুক্তির ফলে ওয়ালটন আর্জেন্টিনা দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে। বর্তমানে মেসি-মার্টিনেজদের ব্র্যান্ডিং কার্যক্রম ওয়ালটনকে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচন করা এই ফ্যান জার্সি এখন দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজিং ডিরেক্টরের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম।

একাত্তর/আরএ
তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো IFAD Pillow Chips. আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশ সফরে এসে IFAD Pillow Chips...
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর