পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কাদের, জরুরি সভা বিকেলে

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০২:৫৩ পিএম

নিষেধ অমান্য করে কর্মসূচি পালন করতে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়েছে বিএনপি। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বিএনপির নেতাকর্মীদের। 

পুরো পরিস্থিতি দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।  

শনিবার সকাল ১০টার পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসনে তিনি। তার সঙ্গে রয়েছেন দলের অন্যান্য নেতাকর্মীরাও। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। 

এদিকে বিকাল সাড়ে চারটায় দলের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগরের সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যরা।

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বেলা ১১টা থেকেই তারা শনির আখড়া, ধোলাইখাল, মাতুয়াইল ও গাবতলীসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয়। 

এসময় বাধা দিতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। ইট-পাটকেল ছোড়ে তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধোলাইখাল ও মাতুয়াইলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১০ নেতাকর্মী আহত হয়।

আরও পড়ুন: আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গাবতলীতে অবস্থান কর্মসূচি চলার সময় বিএনপি নেতা আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।


একাত্তর/আরবি 

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর