সিঙ্গাপুরে বৈঠক নয়, নেতারা চিকিৎসা নিতে গেছেন: রিজভী

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিদেশ ভ্রমণ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা মিটিংয়ের জন্য নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তার দাবি, ওই নেতারা শুধুমাত্র চিকিৎসার জন্য বিদেশে গেছেন। 

রোববার সকালে কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, চিকিৎসা নিতে যাওয়া বিএনপি নেতাদের নিয়ে অপপ্রচার, মনগড়া, বানোয়াট খবর ছড়ানো হচ্ছে। ফ্যাসিবাদের, দুঃশাসন, মত প্রকাশের বিরুদ্ধে যেভাবে নজরুল দাঁড়িয়েছেন, আজও তা অনুপ্রেরণা হিসেবেই আছে।

মহাসচিব মির্জা ফখরুল, ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে চলমান যুগপৎ কর্মসূচির মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নীতিনির্ধারণী ফোরামের অন্তত পাঁচ জন সিনিয়র নেতা দেশের বাইরে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানিয়েছে, চলতি বছরের ২৭ জুন থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২৪ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী-কন্যাসহ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

এদিকে আগে থেকেই চিকিৎসাজনিত কারণে থাইল্যান্ডে অবস্থান করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শিলং আদালতের আদেশে মুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদও অবস্থান করছেন দিল্লিতে।

কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদের, দুঃশাসন, মত প্রকাশের বিরুদ্ধে যেভাবে নজরুল দাঁড়িয়েছেন আজও তা অনুপ্রেরণা। আমরা এখন ফ্যাসিবাদের দুঃসময়ে বাস করছি। এখান থেকে মুক্তির জন্য নজরুল প্রেরণা যোগায়।

 

একাত্তর/এসি
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে ধারণা রয়েছে, সেই ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর