বাসে আগুন দেওয়ার সময় বোমা, গান পাউডারসহ ছাত্রদল নেতা আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১:১৬ পিএম

রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় পেট্রল বোমা, গান পাউডারসহ ছাত্রদলের এক নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

রোববার রাতে রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

তার নাম জামাল হোসেন (২৯)। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি।

বংশাল থানার অফিসার ইনচার্জ জানান, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ছাত্রদলের ওই নেতাকে আটক করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে পেট্রল বোমা ও গান পাউডার উদ্ধার করা হয়।

তিনি জানান, রাতে লালবাগ জোনের ডিসি এ ব্যাপারে বিস্তারিত ব্রিফিং করবেন।

এদিকে রাত সোয়া ১০টার দিকে রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাইভেটকারটি রাস্তার পাশে রাখা ছিলো।

সন্ধ্যার পর রাজধানীতে দুই বাসে আগুনসন্ধ্যার পর রাজধানীতে দুই বাসে আগুন
খুলনায় বাসে আগুনখুলনায় বাসে আগুন
এদিকে রাত ১০টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিক-আপ ভ্যানের পেছনে থাকা একটি সোফায় আগুন দেয় তারা। চালক সোফাটি ফেলে দিয়ে পিক-আপ নিয়ে চলে যান। পরে স্থানীয়রা সোফার আগুন নিভিয়ে ফেলেন।

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের অবরোধ কর্মসূচির মধ্যে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যার পর বাংলামোটর ও পল্লবীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

প্রথম দফায় বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ চলাকালীন রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৩১টি যানে আগুন দেওয়া হয়। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর