নির্বাচনে যাবেন না রওশন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:২৮ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক  ও সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।

তিনি বলেছেন, জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করেছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না।

বুধবার রাতে রাজধানীর গুলশানের বাসায় অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ এই ঘোষণা দেন। তিনি একটি লিখিত বক্তব্য পড়েন। তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।

রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করায় দলের পরীক্ষিত নেতা–কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। দলের নেতাদের অবমূল্যায়ন করায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।

সোমবার দ্বাদশ সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করে জাতীয় পার্টি। ওই তালিকায় রওশনপন্থি হিসেবে পরিচিত বহু নেতা বাদ পড়েছেন। পরে একটি বৈঠকও করেন দলের চেয়ারম্যান জি এম কাদের এবং রওশন।

দলীয় সূত্রে জানা গেছে, রওশনের দাবি ছিলো, মশিউর রহমান রাঙ্গার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তার অনুসারীদের মনোনয়ন দিতে হবে। তবে রাঙ্গার বহিষ্কারাদেশ প্রত্যাহারে রাজি নন জি এম কাদের। তাকে মনোনয়নের তালিকাতেও রাখা হয়নি। রাঙ্গা রংপুর-১ আসনে লাঙ্গল নিয়ে তিনবার জিতেছেন।

দলীয় মনোনয়ন পাননি পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, যিনি ১৯৯১ সাল থেকে জাতীয় পার্টি, বিএনপি ও স্বতন্ত্র মিলিয়ে চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মহাসচিব মুজিবুল হক চুন্নু দলীয় মনোনয়ন ফরম ছাড়ার পর থেকেই বলে আসছেন রওশন তিনটি আসনের জন্য ফরম চেয়েছেন। এর একটি ছেলে সাদ এরশাদের জন্য, একটি ময়মনসিংহের বহিষ্কৃত নেতা কে আর রহমানের জন্য।

বিরোধীদলীয় নেতা চাইলে তার বাসায় গিয়ে ফরম দিয়ে আসবেন- এমন কথাও বলেছেন একাধিকবার।

শেষ পর্যন্ত বুধবার রাতে রওশনের আসন ময়মনসিংহ-৪ এ জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে।

টানা দুই মেয়াদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। জাতীয় পার্টিতে কর্তৃত্ব নিয়ে রওশন এবং জিএম কাদেরের দ্বন্দ্ব চলছে দশম সংসদ নির্বাচনের আগে থেকে। দলের প্রতিষ্ঠাতা সাবেক সেনা শাসক এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকে বিবাদ আরও প্রকাশ্যে আসে। 

বিএনপির বর্জন করা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যাওয়ার প্রশ্নে জাতীয় পার্টির দ্যোদুল্যমান অবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন রওশন।

সেই নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেও পরে প্রার্থিতা তুলে নেওয়ার নির্দেশ দেন জাপা চেয়ারম্যান এরশাদ। তখন দলে রওশনকে ঘিরে তৈরি হয় আরও একটি বলয়। তারা জানান, ভোট করবেন। এরপর নানা নাটকীয়তা হয় দলে। 

থাইল্যান্ডে চিকিৎসাধীন রওশন এরশাদের নামে গত বছরের ৩০ অগাস্ট দলের কাউন্সিল ডাকা হয়। এর পাল্টা হিসাবে জাতীয় পার্টির সংসদ সদস্যরা রওশনকে বাদ দিয়ে কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে সেপ্টেম্বরের শুরুতে চিঠি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।

সেই বিরোধের মধ্যে দুজনে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

জি এম কাদেরের দলীয় চেয়ারম্যান হওয়ার বৈধতা নিয়ে আদালতে মামলা আছে। রওশন অনুসারী হিসেবে পরিচিত জিয়াউল হক মৃধার এই মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

কেএসএইচ
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর