রেললাইন কেটে ফেলার আগে যা করেছিলো দুর্বৃত্তরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

গেলো বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখরিয়া এলাকায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক নিহত হবার ঘটনা এখনও স্মৃতিতে জ্বলজ্বল। ঘন কুয়াশার কারণে ট্রেনটি ধীর গতিতে চলার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় বহু মানুষ। 

আগের দিন মঙ্গলবার রাতে কোনো একসময় গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি রেলপথের একটি অংশ কেটে রাখে দুর্বৃত্তরা। এনিয়ে শুরু হয় তোলপাড়। তদন্তে নামে পুলিশ। 

গাজীপুরে একটি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার সিসিটিভি ফুটেজ কাল হয়ে দাড়ায় দুর্বত্তদের জন্য। এর সূত্র ধরেই তাদের সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীপুর শহরের শিমুলতলীর একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো একটি মাইক্রোবাস। সেখান থেকে একে একে নেমে আসে বেশ কয়েজনজন লোক। 

তারা হোটেলের ভেতরে খাওয়া দাওয়া করে আবার রাত ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে যায়। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলমের দাবি, গাজীপুর সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার  পরিকল্পনায় রেলপথে নাশকতার ঘটনা ঘটে।
 
এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের চাপ ও দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করতে এই নাশকতার পরিকল্পনা। বিএনপির নেতা আজমলের বাড়িতেই সেই পরিকল্পনা হয়। সেই অনুযায়ী আটজন মিলে রেললাইনের কিছু অংশ কেটে রাখেন।

নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নকারী সদস্যরা সবাই বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতা এবং সক্রিয় সদস্য বলে রোববার সংবাদ সম্মেলনে জানানো হয়।

পুলিশ কমিশনার বলেন, ১২ ডিসেম্বর সন্ধ্যায় কোনাবাড়ী থেকে ঢাকা যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে দলটি। তবে ঢাকায় না গিয়ে গাজীপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকেন। পথিমথ্যে তাঁরা বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে মাইক্রোবাসে তুলে নেন।

এর মধ্যে তাঁরা গাজীপুর সদর থানার জোড় পুকুরপাড় এলাকার ইবনে সিনহা তোহার বাড়ি থেকে রেললাইন কাটার যন্ত্রপাতি এবং দক্ষিণ সালনার ‘বাঁশ বাগান রেস্টুরেন্ট’ থেকে দুটি গ্যাস সিলিন্ডার গাড়িতে নেন। পরে গাজীপুর শহরের ভেতরে বিভিন্ন অলি–গলিতে ঘোরাঘুরি করে সময় কাটিয়ে দেয়। 

আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরত্বে বনের পাশে মাইক্রোবাস রেখে হেঁটে সরঞ্জমাদি নিয়ে বনখরিয়া রেলসেতুর পাশে যান। সেখানে গিয়ে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সুযোগ বুঝে আনুমানিক ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ২০ ফুট রেললাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলেন।

ঘটনা ঘটিয়ে তাঁরা গাড়ি নিয়ে ঢাকায় চলে যান। ঢাকায় গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে চারজনকে নামিয়ে দেন এবং বাকিরা মিরপুরে গিয়ে নামেন। এরপর অন্য একজনের থেকে মুঠোফোনের মাধ্যমে টাকা নিয়ে মাইক্রোবাসের ভাড়া পরিশোধ করেন। 

এই ভিডিও এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ গত শনিবার জান্নাতুল ইসলাম ও মেহেদী হাসানকে বাসা থেকে আটক করে। তাদের দেয়া তথ্যে বাকি পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, বহিষ্কৃত বিএনপি নেতা টানা পাঁচবার নির্বাচিত ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, জুলকার নাইন আশরাফি,  শাহানুর আলম, সোহেল রানা ও সাইদুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, জান্নাতুল ও মেহেদী বিএনপির কর্মী। সোহেল রানা গাজীপুরের কাজী আজিম উদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। শাহীনুর গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, হৃদয় ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাইদুল গাজীপুর সদর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

পুরো ঘটনায় জড়িত ৯ জন। ঘটনার নেতৃত্ব দেয়া দুজন পলাতক। তারা হলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম ও শহরের আজিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ত্বোহা। এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা কাউন্সিলর আজমল ভূইয়া। 

পুলিশ কমিশনার বলেন, ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। নাশকতার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর