‘ভোট দিতে মানুষ উদগ্রীব’ 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে মানুষ উদগ্রীব হয়ে বসে আছে। নির্বাচনকেন্দ্রিক যে বৈশ্বিক চাপ ছিলো তা এখন অনেকটাই কেটে গেছে বলে মনে করেন বক্তারা।

বৃহস্পতিবার ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রামের (ক্যাপ) তত্ত্বাবধায়নে ‘ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে একথা বলেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে সেমিনারটিতে আলোচনা করা হয়। 

সেমিনারে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. প্রনব কুমার পান্ডে এবং সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের। ক্যাপের ইলেকশন রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট টিমের সদস্য কামরুল হাসান সেমিনারটি সঞ্চালনা করেন। 

আলোচনায় অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক বৈশ্বিক যে চাপ ছিলো তা অনেকাংশেই কেটে গিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভারত, রাশিয়া ও চীন এই তিন আঞ্চলিক পরাশক্তি কখনোই বাংলাদেশের অস্থিতিশীল বা অনির্বাচিত সরকারের সাথে মানিয়ে নিতে অস্বস্তিবোধ করবে। 

সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ বলেন, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক বিদেশি মিশনসমূহের অতি তৎপরতা এদেশের জনগণ ভালোভাবে নেয় নি। তাই ২৮ অক্টোবরের পর তাদের সেই দৌড়ঝাঁপ কমে গিয়েছে এবং ভারতসহ আঞ্চলিক পরাশক্তিসমূহ বাংলাদেশে একটি উদার গণতান্ত্রিক সরকার দেখতে চায়। এদেশের জনগণ আগামী ৭ জানুয়ারি ভোট উৎসবে শামিল হতে উদগ্রীব হয়ে আছে এবং বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবার ক্ষমতায় দেখতে চায়।

আরবিএস
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যখন তুঙ্গে তখন নির্বাচন থেকে সরে আসার ঘোষণাও দিচ্ছেন কেউ কেউ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 
জনগণ যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে সেই ষড়যন্ত্র চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নির্বাচন বানচাল করতে নানা রকম ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। দলটির নেতারা বলছেন, ভোটের ফল গণনা পর্যন্ত এই শঙ্কা যাবে না।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর