মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর হতাশ বিএনপি!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর হতাশ বিএনপি। বৈঠকে কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে সম্পর্কে কিছুই বলছে না বিএনপি। যদিও যুক্তরাষ্ট্র দূতাবাসের এক্স হ্যান্ডলে বৈঠক পরবর্তী ছবি প্রকাশ করলেও আলোচনার বিষয়ে কিছু জানায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি মনে করেছিল তাদের যারা একটু বাতাস দিয়েছিল, তারা ক্ষমতার বসিয়ে দেবে। এখন তাদের মোহভঙ্গ হয়েছে তাই বিএনপি নেতাদের মুখে কুলুপ।

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বৈঠক করে বিএনপি। রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র দপ্তর এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর এইলিন লাউবেখার ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতারা। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূর্বাপর রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলির বিস্তারিত তথ্যসংবলিত একটি ফাইলও প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন তারা। 

এতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন, ক্ষমতাসীন দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার, নানা অনিয়ম ও বিরোধী দলের নেতাকর্মীর ওপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। যদিও বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি বিএনপির নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির আন্তর্জাতিক উইংয়ের আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আমন্ত্রণ জানিয়েছিল, আমরা এসেছি, কথাবার্তা বলেছি। আর কিছু বলার নেই। নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়েছি কিনা- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, কথা হয়েছে। কিন্তু আমরা কিছু বলতে চাই না। আপনারা যত প্রশ্ন করবেন, আমার উত্তর হচ্ছে- কিছু বলার নেই।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক তৎপরতা ও দেশের এত মানুষের সমর্থন নিয়ে বিএনপি যে জনপ্রিয় দল তা প্রমাণে নির্বাচন ছাড়া অন্য তো কোনো পথ খোলা ছিল না। তাহলে বর্জন করে আন্দোলন করলে লাভ কী? ভোটে অংশগ্রহণ না করলে কেউ তো কোনো দলকে ক্ষমতায় বসাতে পারে না। এখন তা হাড়ে হাড়ে বুঝতে পারছে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেন, ‘সহিংসতা করে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। বিএনপি মনে করেছিল আগুন সন্ত্রাস করে এবং তাদের যারা একটু বাতাস দিয়েছিল, তারা ক্ষমতার বসিয়ে দেবে। বিএনপি বুঝতে পারেনি সময়ের পরিবর্তন হয়েছে, অনন্তকাল কেউ কারও জন্য বসে থাকবে না। ১৭ বছর ক্ষমতার বাইরে, ভুল রাজনীতির ধ্বংসের দ্বারপ্রান্তে। এখন তাদের মোহভঙ্গ হয়েছে। তাই বিএনপির মুখে কুলুপ।’

এআরএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর