ভারতের পণ্য নিয়ে যা বললেন মির্জা ফখরুল

আপডেট : ১২ মে ২০২৪, ০১:৫৬ পিএম

ভারতের ৫২৭ পণ্যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশে আমদানি করা সব পণ্যের পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ভারতের ৫২৭টি পণ্যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমদানি করা সব পণ্য দেশে প্রবেশের পর পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। যদিও সরকার করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের ভয়াবহ অবস্থা, এটা আশঙ্কাজনক। সরকার জনস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে না, অনীহা দেখাচ্ছে। তবে মানুষের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আন্দোলন চলার সময় ভোটের আগেই বিএনপির দুই হাজার নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের সাজা দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের নির্দেশনায়। এখনও অনেক নেতাকর্মী কারাগারে আছে। জামিন মিলছে না।

সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের জন্য বিচারবিভাগকে ব্যবহার করা হয়েছে বলে দাবি করে বিএনপির মহাসচিব।

বলেন, প্রধানমন্ত্রী নিজেই দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। বিরোধীদলের রাজনীতিবিদের কারাগারে রেখে রাজনীতি থেকে দূরে রাখতে চাইছে। মূল লক্ষ্য দেশে রাজনীতিকে নির্বাসনে রাখা, তারাই রাজনীতি করবে। নির্বাচনও তারা তারাই। দেশে তামাশা চলছে, বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেন ফখরুল ইসলাম। বলেন, অনিয়ম দুর্নীতি এবং অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিএনপি এর নিন্দা জানায়।

অর্থনীতি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি চলছে এবং ব্যাংকখাত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব। বলেন, জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, কোনো ম্যান্ডেট নেই।

বিএনপির মহাসচিব বলেন, সরকারের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছে। আর সেজন্য জনগণের সমস্যা গুরুত্ব পাচ্ছে না। একটা গোত্র তৈরি করেছে সরকার, যারা তাদেরকে ক্ষমতায় রাখবে।

সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, খালেদা জিয়া তার সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। তিনি জীবন নিয়ে লড়াই করছেন, তার স্বাস্থ্য খুবই খারাপ। আর পরিকল্পিতভাবে এখন জিয়াউর রহমানের অবদান নিশ্চিহ্ন করা হচ্ছে, খলনায়কে পরিণত করা হচ্ছে।

ফখরুল বলেন, বাংলাদেশের জনগণের ওপর বিএনপির ভরসা, আস্থা রয়েছে। বাইরের কারোর ওপর নির্ভর করে না।

সংকট আরো গভীর হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এখনই যদি সরকারের অনুধাবন না হয়, তাহলে সামনে সংকট আরো ঘনীভূত হবে। 

আরবি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর