বেনজীরকে পালাতে সাহায্য করেছে সরকার: ফখরুল

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:০৩ পিএম

দুর্নীতির অভিযোগ থেকে বাঁচাতেই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরাম। 

মির্জা ফখরুল বলেন, বিএনপি মুক্তিযুদ্ধে শেখ মুজিবসহ কারও অবদানকে খাটো করে দেখাতে চায় না। কিন্তু আওয়ামী লীগ একজন ছাড়া আর কারও অবদান স্বীকার করে না। 

এসময় সরকারের নেতামন্ত্রীদের দুর্নীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি-অর্থনীতি দুঃসময় পার করছে। গণআন্দোলনের মাধ্যমে সরকার পতন ছাড়া কোনো বিকল্প নেই।

মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানকে ছোট করে দেখাতে এবং তার নাম মুছে ফেলতে চায় সরকার। কিন্তু ইতিহাস জিয়াকে ধারণ করেছে। তাকে চাইলেই তাকে কি মুছে ফেলা যায়।

তিনি বলেন, জিয়া মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। বাংলাদেশে যা কিছু সুন্দর এবং সম্ভাবনাময় সবকিছুই চালু করেছিলেন জিয়া। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী। তারা বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটের-চুরির রাজত্ব তৈরি করেছে।

 

এআর
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর