এবার গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং ১৫৩ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের প্রসিকিশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান। এসময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ।

অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন খান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার করে হত্যা করা হয়। এই ক্রসফায়ারের জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জন কর্মীকে গুম করা হয়েছে। সেই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এই অপকর্মে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জড়িত ছিলো তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাক্ষরিত এই ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার অভিযোগ জমা দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর