সরকারের লুটের হিসাব নেবে বিএনপি: জয়নুল আবদিন ফারুক

আপডেট : ০২ জুন ২০২৫, ০১:২৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর গেলো সাড়ে ৯ মাসে এই সরকার কী কী লুট করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার হিসাব নেবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।  

সোমবার (২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হওয়াতে বিএনপি খুশি হয়েছে জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, তবে এই ফাঁকে যদি বিএনপিকে মাইনাস করার কোনো চিন্তা এই সরকারের থাকে তাহলে তা রুখে দিতে বিএনপি প্রস্তুত। 

তিনি আরও বলেন, সরকারে বসে যেসব উপদেষ্টারা আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করছেন তাদের পদত্যাগ করা উচিত। 

বিএনপি একাই শুধু নির্বাচন চায় না আরও অনেক দলই চায় উল্লেখ করে তিনি আরও বলেন, সাড়ে ৯ মাসে এই সরকার কী কী লুট করেছে তার হিসাব নেবে বিএনপি। 

এদিকে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার কথা থাকলেও, কেনো সাড়ে ৯ মাস অতিবাহিত হলো সেই প্রশ্নও রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর