পুরনো সিস্টেম যারা টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মানবে না: নাহিদ ইসলাম

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম

বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে তা দেখে আপনারা সতর্ক হন। যারা মাফিয়া সিস্টেম, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই আর তাদেরকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ জুলাই) রাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন নাহিদ।

এসময় নাহিদ ইসলাম আরো বলেন, চাঁদাবাজি, দখলদারিত্বের জন্য আমাদের শহীদেরা জীবন দেয় নাই। আমাদের এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, মাফিয়ার সিস্টেম বদলিয়ে নতুন সিস্টেম আনতে হবে। যেখানে মানুষ তার অধিকার পাবে, মর্যাদা পাবে। এটাই শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি।

এনসিপি পুরনো বন্দোবস্তের সাথে আপস করবে না উল্লেখ করে নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের শক্তি কোন নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। আপনারা এখনো যদি সংস্কারের পক্ষে না আসেন, পুরনো রাজনীতিকে সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তবে জনগণ আপনাদের বিরুদ্ধে কীভাবে রাস্তায় নামছে তা কী আপনারা দেখছেন না?

তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিস্টেমের পরিবর্তন করবো। শহীদদের প্রতি এটা আমাদের কমিটমেন্ট। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে।

চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা আপনাদের সেই আত্মত্যাগ ভুলি নাই। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদের  সামনের দিকে এগোতে হবে। যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখছে, চাঁদাবাজির সংস্কৃতি ও মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হবে।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর