প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:৩০ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার, সেই ধারাবাহিকতাই মঙ্গলবারের বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, এ সরকারে অভিজ্ঞ লোক খুব কম, তাই তাদের দুর্বলতা বড় করে না দেখে উদ্দেশ্য সঠিক কিনা তা দেখা দরকার। বুধবার (২৩ জুলাই) গুলশান কার্যালয়ে নৃ গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, কিন্তু তা সফল হবে না।

এসময়, মির্জা ফখরুল বলেন, রাজনীতি গণতন্ত্রে ভিন্নমত থাকবেই, সেই ভিন্ন মতকে দমন করা যাবে না, তাদেরও মতামত শুনতে হবে এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর