ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে ঢাকায় ফিরে এসেছেন।

তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময়ে ভিআইপি লাউঞ্জে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় জামায়াত আমির বলেন, গত মাসের ১৯ তারিখ আমি ওমরাহ করার উদ্দেশ্যে দেশ থেকে রওনা দেই। তিন দিনে ওমরাহ শেষ করে ২২ তারিখ সকাল ৯টায় আমেরিকার জেএফকে বিমানবন্দরে পৌঁছাই এবং সেখানে ৮ দিনব্যাপী বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে বৈঠক করি। খুব অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৪টি শহর নিউ ইয়র্ক, বাফেলো, মিসিগান ও ওয়াশিংটন ডিসি যাওয়া সম্ভব হয়েছে। তার পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের সঙ্গেও মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। এরপর সর্বশেষ আমি তুরস্কে যাই। সেখানেও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সহকর্মীরা আমার ওপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছেন। দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন, দেশ এবং দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই। বিএনপি ২৩৭টা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর বলেছে, এটি চূড়ান্ত নয়। এরমধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিক পর্যায়ে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে মতানৈক্য থাকবে। তবে মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়। সবগুলো দল ভিন্ন ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গিতেও মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর