৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

৬৩ আসন খালি রেখে আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, তার অধিকাংশ যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিচ্ছে দলটি।

জাতীয় নাগরিক পার্টি -এনসিপির জন্য কয়েকটি আসন রাখা হয়েছে। কয়েকটি আসনে দলীয় একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলের নীতিনির্ধারকরা।

দীর্ঘ আন্দোলন সংগ্রামের ১৬ বছর পর সারা দেশে বইছে নির্বাচনী আমেজ। সেই নির্বাচনী আমেজে নতুন চমক জুগিয়েছে বিএনপি। ঘোষণা দিয়েছে ২৩৭ আসনের দলীয় প্রার্থী। বাকি ৬৩ আসনের অধিকাংশ রাখা হয়েছে আন্দোলনের জোট শরীকদের জন্য।

আসনগুলো হলো: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১ ও ৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ২ ও ৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৩, খুলনা-১, পটুয়াখালী-২ ও ৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪ ও ১০, কিশোরগঞ্জ-১ ও ৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, -ঢাকা-১০, ঢাকা-ঢাকা-১৩, ঢাকা-১৭,ঢাকা- ১৮ ও ঢাকা-২০, গাজীপুর-১ ও ৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২ ও ৪, সিলেট-৪ ও ৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬, কুমিল্লা-২ ও ৭, লক্ষ্মীপুর-১ ও ৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম ৬, ৯, ১১, ১৪ ও ১৫ এবং কক্সবাজার-২।

দলীয় সূত্রে জানা গেছে, গণফোরাম জন্য ছাড় দিতে পারে ঢাকা-৭ ও নরসিংদী-৩ আসন। যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারে সুব্রত চৌধুরী ও এ কে এম জগলুল হায়দার আফ্রিক।

ঢাকা-৭ আসন বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া হতে পারে, এমন আলোচনাও আছে। ঢাকায় না করে তিনি বাগেরহাট-১ আসন থেকে নির্বাচন করতে পারেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনই দেওয়া হচ্ছে। ঝিনাইদহ-২ পাচ্ছেন তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

দুইটি আসন ছাড়ের সবুজ সংকেত পেয়েছে এলডিপিও। সে হিসেবে, চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থী হতে পারে দলের চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বা তার ছেলে ওমর ফারুক।

কুমিল্লা-৭ আসনে লড়বেন দলের মহাসচিব রেদোয়ান আহমেদ। এছাড়া, পিরোজপুর-১ আসনে সবুজ সংকেত পেয়েছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা-১৭ আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিতে পারে বিএনপি।

লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাকে ছাড় দেওয়ার কথাও জানিয়েছে বিএনপি।

ঢাকা-১৩ আসনে বিএনপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের পেছনে ফেলে সবুজ সংকেত পাচ্ছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এদিকে, লক্ষ্মীপুর-৪ আসনে লড়তে পারেন জেএসডির আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। খালি আছে ঝালকাঠি ১ আসনও। একইভাবে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি ও হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের জন্য খালি আছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন।

জোট ও আসন বণ্টনের হিসাব-নিকাশ এখনও শেষ হয়নি। জাতীয় নাগরিক পার্টি -এনসিপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিএনপির আলোচনা চলছে বলেও জানা গেছে। তাদেরকে এখন পর্যন্ত আটটি আসন ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। এর মধ্যে ঢাকার অন্তত দুইটি আসন রয়েছে।

এআরএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর