দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে: তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম

অপেক্ষার প্রহর শেষ হলো। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর মাতৃভূমির আকাশে ডানা মেললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে রওয়ানা দেওয়ার পর তিনি এখন বাংলাদেশের আকাশসীমায় অবস্থান করছেন। 

১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে তাঁর এই ফিরে আসা দেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়ে সবশেষ স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, 'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে'। তারেক রহমানের পোস্ট

করা ছবিতে দেখা যায়, তিনি বিমানে জানালার পাশে বসে আছেন এবং বাংলার আকাশ দেখছেন। 

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় (৬,৩১৪ দিন) পর প্রিয় মাতৃভূমির আকাশে ওড়ার এই মুহূর্তে তাঁর চেহারায় ছিল এক শান্ত অথচ দৃঢ় অভিব্যক্তির ছাপ। পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যে লাখো মানুষ সেই পোস্টে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এর আগে সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিমানে বসে থাকা একটি ছবি পোস্ট করেন তারেক রহমান। ছবির ক্যাপশনে তিনি লেখেন-  ‘ফেরা’। এই একটি শব্দই যেন কোটি নেতাকর্মীর দীর্ঘদিনের হাহাকার আর অপেক্ষার অবসান ঘটিয়েছে। ছবিতে দেখা যায়, তিনি অত্যন্ত নিবিষ্ট চিত্তে একটি নথিপত্র পড়ছেন, যা তাঁর দেশপ্রেম ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সমর্থকরা। 

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর