রাষ্ট্রপতিকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। চব্বিশের জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় রাষ্ট্রপতির বিরুদ্ধে এ দাবি তোলেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা পালন করেননি। 

তিনি বলেন, গণহত্যার দায় রাষ্ট্রপতি এড়াতে পারেন না। আসন্ন সংসদ অধিবেশনের প্রথমভাগেই তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন প্রক্রিয়া শেষে গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

পিলখানা ট্র্যাজেডি প্রসঙ্গে এনসিপি আহবায়ক বলেন, বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীকে দুর্বল করা এবং ফ্যাসিবাদ কায়েমের একটি সুগভীর ব্লুপ্রিন্ট। এই নীলনকশা আওয়ামী লীগ বাস্তবায়ন করেছিল এবং এতে ভারতের সমর্থন ছিল বলেও তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত হয়নি। পুরো ঘটনা এখনো জাতির সামনে উন্মুক্ত করা হয়নি। আমরা পূর্ববর্তী তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘটনার স্বচ্ছ ও প্রকৃত বিচার কামনা করি।

বিকেলে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলামসহ দলটির নেতা-কর্মীরা।

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর