সংসদে আলোচনার পথ সংকুচিত করলে রাজপথে আন্দোলন: নাহিদ

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, তবে বাংলাদেশের তরুণরা আবারও রাস্তায় নামবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে, তাহলে বারবার আন্দোলন-সংগ্রাম রাজপথে গড়াবে।  

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি সরকারকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন।

জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জুলাই ও এনসিপি নিয়ে বাংলাদেশের চাইতে বিদেশি গবেষকদের আগ্রহ বেশি। তবে অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে হলে শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওপর জোর দিতে হবে। জুলাই অভ্যুত্থান নিয়ে আরও বই লেখা উচিত। একই সঙ্গে তিনি এই গণ-অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষভাবে গবেষণার আহবান জানান।

অনুষ্ঠানে উন্মোচিত ‘এনসিপির যাত্রা’ বইটির লেখক দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। বইটিতে জুলাই অভ্যুত্থানের পটভূমি থেকে শুরু করে এনসিপির এক বছরের পথচলার নানা চড়াই-উতরাই তুলে ধরা হয়েছে। পাশাপাশি দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন প্রোপাগাণ্ডারও ব্যাখ্যা দিয়েছেন লেখক।

নাহিদ ইসলাম মনে করেন, গণতান্ত্রিক সংস্কার ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তিই বর্তমান সময়ের প্রধান দাবি। এসব দাবি আদায়ে সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর