ভুলের সমালোচনা করুন, চক্রান্তের নীল নকশা নয়: রিজভী

আপডেট : ২৯ মে ২০২৬, ০৩:৫২ পিএম

সরকার ভুল করলে সমালোচনা করার পক্ষে, তবে কখনোই চক্রান্তের নীলনকশা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি এবং দলের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সভা-সমাবেশ নিয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে সরকারের এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সব লোক ফেরেশতা নয়। সেহেতু অনেকেই আইন ভঙ্গ বা অপরাধ করবে, কিন্তু সরকার সে বিষয়ে ব্যবস্থাও নিচ্ছে। যেমন রামিসার বিষয়টি সামনে আসার পর সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় দুর্যোগ ও দারিদ্র্যসহ সব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার সব কিছুই সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে। তবুও বিরোধীরা চক্রান্তের কথা বলছে। সরকারের ভুল হলে ভুল ধরিয়ে দেওয়া যাবে, সমালোচনাও করা যাবে। কিন্তু চক্রান্তের বৃহত্তর কোনো নীলনকশা জাতি মেনে নেবে না। বিরোধীসহ আরও নানা অপশক্তি যে চক্রান্ত ও হুংকার দিচ্ছে, জনগণই তা প্রতিহত করবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, শনিবার ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। পরবর্তীতে তিনি দেশের উন্নতির জন্য কাজ করে সারা বিশ্বেই তা জানান দেন। তৎকালীন সময়ে অর্থনৈতিক ব্যবস্থা ভালো ছিলৈা না, তিনি পুনরায় সেগুলো সচল করার ব্যবস্থা করেন। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে একটি বিপ্লব তৈরি করেছিলেন।

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আগ্রাসী শক্তিরা বুঝতে পেরেছিল জিয়া ক্ষমতায় থাকলে এ দেশে আগ্রাসন করা সহজ হবে না; এজন্যই তাকে খুন করা হয়। এরপর আধিপত্যের থাবায় দেশকে আবার বন্ধ করতে চাওয়া হয়েছিলো, কিন্তু তার সহধর্মিণী সংগ্রাম করে তার থেকে দেশকে রক্ষা করেন। সেই চক্রান্ত কিন্তু এখনো বন্ধ নেই, এখনো নানা চক্রান্ত চলছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এবার ঈদে সব চাঁদাবাজি সরকার কঠিন হাতে দমন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে খারাপ না হলেও, তা খারাপ ছিলো না। রাতারাতি সব কিছু বদলে দেওয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। তাছাড়া কোরবানির ঈদ শেষ হতেই দ্রুততম সময়ে সকল বর্জ্য অপসারণ করা হয়েছে, তার মানে সরকার কাজ করছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এদিন সারাদেশে বিএনপির সব প্রতিষ্ঠানে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব অঙ্গ-সংগঠন নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করবে।

বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন জায়গায় তারেক রহমান শুকনো খাবার বিতরণ করবেন।

বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হবে। এই কর্মসূচিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।

একাত্তর/এসি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর