বেসরকারি দিন বিল আনার অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

বেসরকারি বিলের দিনে সরকারি বিল উত্থাপন করে সাধারণ সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে বিল আনাকে কেন্দ্র করে তীব্র আপত্তির পর কার্যপ্রণালী বর্জনের এ ঘটনা ঘটে।

সংসদে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, বেসরকারি দিবসে যেভাবে আজ বিল আনা হচ্ছে, তা সংসদীয় ইতিহাসে ভালো নজির হয়ে থাকবে না।

একই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিরোধীদলীয় উপনেতা। বিরোধী দলের ওপর তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জাতির সঙ্গে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে।

অন্যদিকে বিরোধী দলের এমন সংসদীয় পদক্ষেপের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সামান্য বাহানায় সংসদ থেকে ওয়াকআউট না করার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানান তিনি। ওয়াকআউট না করে বিরোধীদলকে সংসদ কক্ষে উপস্থিত থেকে গঠনমূলক বাহাস ও আলোচনায় অংশ নেওয়ার আহবানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুরু হয়েছে।
জাতীয় সংসদের স্পিকারের রুলিং এবং সরকারের দ্বিমুখী অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, স্পিকারের আদেশের ওপর সরকারি দল আধিপত্য বিস্তারের চেষ্টা...
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর