সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানির সময় বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।

একাত্তর/কেআই
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকার সাভারে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের এপিসি যান থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম ও...
রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়াদে...
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। 
দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না...
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। তাকে ‘বছরের সেরা প্রধান নির্বাহী...
আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ নিজেদের গণবিরোধী ও গণবিমুখ শক্তি হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এই নৈরাজ্য প্রতিরোধে...
স্মার্ট রাজনীতি করতে হলে সাংবাদিকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের পারস্পরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর