বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশেরই তিনজন

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০২:১২ পিএম

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার। বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

৫০ ওভারের ক্রিকেটের সেরা একাদশে সবচেয়ে বেশি স্থান অর্জন করেছেন বাংলাদেশের ক্রিকেটার। অন্য কোনো দেশের দুইজনের বেশি ক্রিকেটার না থাকলেও এই তালিকায় নাম লেখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সাথে ওয়ানডে সেরা একাদশে স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমান। একদিন আগেই, আইসিসির প্রকাশ করা বর্ষসেরা টি-২০ ক্রিকেটারদের তালিকাতেও একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান অর্জন করেছেন টাইগার পেস আক্রমণের তুরুপের তাস মুস্তাফিজ।

এই তালিকায় দুজন করে আছেন পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড থেকে।

বর্ষসেরা একাদশে ওপেনারের ভূমিকায় আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। ওয়ান ডাউনে অধিনায়ক বাবর। চার নম্বরে আছেন পাকিস্তানের আরেক ব্যাটার ফখর জামান। পাঁচে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডের ডুসেন। ছয় ও সাত নম্বরে বাংলাদেশের দুই ব্যাটার সাকিব ও মুশফিক। উইকেটকিপারের গ্লাভসও মুশফিকের হাতে। পেস আক্রমণে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মন্থ চামিরা। আর সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও আয়ারল্যান্ডের সিমি সিং।

বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ফন ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটকিপার, বাংলাদেশ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড), দুষ্মন্থ চামিরা (শ্রীলঙ্কা)।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর