বেইজিং প্যারালিম্পিক থেকে বাদ পড়লো রাশিয়া-বেলারুশ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৫:৩৮ পিএম

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমের দেশগুলো। এমনকি নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ যাচ্ছে না রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিরাও।   

এবার বেইজিং শীতকালীন প্যারালিম্পিকে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি।

বৃহস্পতিবার (৩ মার্চ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানায় জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে। 

আরও পড়ুন: ইউক্রেন থেকে রুশ সেনা হটাতে জাতিসংঘে প্রস্তুাব গৃহীত

ইউক্রেনের যুদ্ধে দেশের ভূমিকার কারণে রাশিয়ার অলিম্পিক কমিটি ও বেলারুশের ক্রীড়াবিদরা কেবল নিরপেক্ষ হিসেবে এই আয়োজনে যোগ দিতে পারবেন বলে জানায় সংস্থাটি। অর্থাৎ রাশিয়া বা বেলারুশের নাগরিকরা দেশের পরিচয় বহন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ পারবেন না। 

শুক্রবার (৪ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হচ্ছে প্যারালিম্পিক, যা চলবে ১৩ তারিখ পর্যন্ত।


একাত্তর/আরবিএস 

আকাশের সর্বোচ্চ উচ্চতা থেকে এক রোমাঞ্চকর রেকর্ড গড়েছেন রাশিয়ার তারকা স্কাইডাইভার সের্গেই বোইতসভ। স্ট্র্যাটোস্ফিয়ারে ১১ হাজার ৫৫১ মিটার উচ্চতায় থাকা হট এয়ার বেলুন থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড...
পুলিশ লকআপে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হালিশহর। মৃত বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুভসূচনা করেছে মিশর। গেলো বৃহস্পতিবার কায়রোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে ঘরের মাঠের এই লড়াইয়ে মিশরের সবচেয়ে বড়...
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী নিয়ে সংকট চরম রূপ নেয়ার মধ্যেই এক নজিরবিহীন ও উসকানিমূলক কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর