ইউক্রেন থেকে রুশ সেনা হটাতে জাতিসংঘে প্রস্তুাব গৃহীত

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৩:৪৯ পিএম

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এরইমধ্যে গুরুত্বপূর্ণ খেরসন শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী দখল করে কারফিউ জারি করেছে রুশ সেনারা। বাড়ছে হতাহতের সংখ্যা। এমন অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তুাব গৃহীত হয়েছে।

বুধবার (২ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সবশেষ ১৯৮২ সালে সংস্থাটির নিরাপত্তা কাউন্সিলে সাধারণ পরিষদের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাধারণ পরিষদে দুইদিনেরও বেশি সময় ধরে বিতর্ক শেষে এ প্রস্তুাব গৃহীত হয়। সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্রের ১৪১ টি এর পক্ষে ভোট দেয়। পরিষদে ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন।

সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে রাশিয়ার ‘ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের’ নিন্দা জানানো হয়। এর বিপক্ষে ভোট দেয় রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া এবং সিরিয়া। চীনসহ ৩৫টি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্ব রাশিয়ার মিথ্যাকে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনে আমরা যে মানবিক বিপর্যয় দেখছি তার জন্য এবং আন্তর্জাতিক মানবিক সংকটের জন্যও রাশিয়া দায়ী।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেন ছেড়েছে প্রায় দশ লাখ

প্রস্তাবে কঠোর ভাষায় ইউক্রেনে রুশ হামলার সমালোচনা এবং একইসঙ্গে পরমাণু শক্তিকে সতর্কাবস্থায় রাখার পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়। 

জাতিসংঘ সনদের আর্টিকেল ৫১ অনুযায়ী মস্কো আত্মরক্ষার কথা বলে। কিন্তু পশ্চিমা বিশ্ব মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়া জাতিসংঘ সনদের আর্টিকেল ২ লংঘন করেছে।


একাত্তর/আরবিএস  

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিবিএস’কে দেওয়া...
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী এক বিদেশি শিক্ষক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে নিজেদের সর্বাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক সুরক্ষাকে নিশ্চিত করতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তেহরান। দেশের কৌশলগত সব সামরিক ক্ষমতা, মিসাইল...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর