ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

ঢাকার ধামরাইয়ে নিজ গ্রামে দাফন করা হয়েছে জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ও সহকর্মীদের মধ্যে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে বিকেল চারটার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি রাজাপুরে পৌঁছায়।

বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে সোহেল খানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় যান সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে সহকর্মীরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল খান ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। তিনি ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ ও ‘দেশা: দ্য লিডার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান সোহেল খান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

একাত্তর/কেআই
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ (৪১) নামের এক ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ...
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কমিটির সভাপতি হতে হলে সাধারণভাবে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভাপতি শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন বলে ধারণা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, এই...
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বা শিল্প-শিক্ষা সহযোগিতা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে...
পাসপোর্টে জন্মস্থান ভুল উল্লেখ থাকায় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনডিটিভিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর