ভারতকে হারিয়ে আরেকটি স্বর্ণ বাংলাদেশের

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৫:২৯ পিএম

আরেকটি স্বর্ণের খবর দিলেন বাংলাদেশের আরচাররা। এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং স্টেজ ওয়ানে রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে এ স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। 

শনিবার (১৯ মার্চ) দুপুরে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে আসে এ স্বর্ণ। অনুষ্ঠিত ফাইনালে ভারতের রিধি ও সালেঙ্কে জুটিকে হারিয়েছেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার।

থাইল্যান্ডের ফুকেটে ৫-৩ সেট পয়েন্টে জয় পেয়েছে তারা। অবশ্য তারা শুরুতে পিছিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ান এবং জিতে নেন এই টুর্নামেন্টে দেশের হয়ে প্রথম পদক।

image


এদিকে রিকার্ভ মহিলা এককের সোনা ও রুপা দুটি পদক আগেই নিশ্চিত হয়ে ছিল দলের। সেখানে দিয়া সিদ্দিকীকে হারিয়ে সোনার হাসি হেসেছেন নাসরিন আক্তার।

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) শনিবার ফাইনালে দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারান নাসরিন।

image


থাইল্যান্ডের আর্চারি থেকে এ নিয়ে তৃতীয় সোনার পদক জিতল বাংলাদেশ। এদিনই রিকার্ভ মিশ্র ও মেয়েদের দলগত রিকার্ভে সেরা হয় বাংলাদেশের আর্চাররা।


একাত্তর/এসি

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর