আইপিএলে বাঘের গর্জন

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১০:৩৫ পিএম

দুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস লিখেছিল, ‘সাবধান! বাঘ চলে এসেছে। লাল ও নীল জার্সিতে লড়াইয়ের জন্য প্রস্তুত ফিজ।’

বাংলাদেশের পেসার মোস্তাফিজ দিল্লি পা রাখতেই যে বার্তা আইপিএলকে দিল্লি ক্যাপিটালস দিয়েছিল, আজ তা-ই করে দেখালেন ফিজ।

দিল্লির এই তুরুপের তাস ইনিংসের প্রথম ওভারেই তুলে নেন ম্যাথু ওয়েডের ইউকেট। পরে তার জন্য শেষ ওভার রাখলেন অধিনায়ক রিশাভ পান্ত। আর সেই ওভারে মাত্র চার রান দিয়ে দুই উইকেট তুলে নেন টাইগার কাটার মাস্টার।

সব মিলিয়ে আজই (শনিবার) দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন বাঁহাতি এই পেসার। আর শুরুটা হলো দুর্দান্ত।

গুজরাট টাইটান্সের বিপক্ষে আজকের ম্যাচে দিল্লির সেরা বোলিং পারফরম্যান্স মোস্তাফিজেরই। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। 

আরও পড়ুন: ডারবান টেস্ট: তৃতীয় দিন শেষে স্বাগতিকদের লিড ৭৫

শুভমান গিলের ৮৪ রানের ইনিংসে ভর করে উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে গুজরাট। অর্থাৎ জিততে হলে মোস্তাফিজদের করতে হবে ১৭২ রান।


একাত্তর/এসি

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর