স্বাধীনতা ক্রীড়া সংঘের জালে আবাহনীর এক হালি গোল

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:২০ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ৪-১ গোলে সহজ জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী হেরে গেলেই টানা তৃতীয় শিরোপা জয়ের উৎসবটা করতে পারতো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু তা আর হয়নি। নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বসুন্ধরার শিরোপা উল্লাসের অপেক্ষাটা আরো বাড়িয়ে দিলো ঢাকা আবাহনী।

ম্যাচে আবাহনীর হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। বাকি দুই গোল করেন আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেস।

স্বাধীনতা ক্রীড়া সংঘের পক্ষে এক গোল শোধ দেন জাপানি মিডফিল্ডার ইউতা সুজুকি। এই জয়ে কাগজে-কলমে এখনো শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখলেন কোচ মারিও লেমোসের আবাহনী।

যদিও বাকি থাকা তিন ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট পেলেই শিরোপা ধরে রাখতে পারবে বসুন্ধরা কিংস।

আরও পড়ুন: ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ পেসার শহীদুল

নামে-ভারে অনেক পিছিয়ে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘ লিগের প্রথম লেগে ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল ঢাকা আবাহনীকে। তবে, দ্বিতীয় লেগে এসে মধুর প্রতিশোধ তুলে নিলো আবাহনী।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
অবিশ্বাস্য এক জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে যাত্রা শুরু করলো ফরচুন বরিশাল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।  
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর