প্রথম রাউন্ডের লড়াইয়ে আফগানদের সামনে শোচনীয় পরাজয় মেনে নিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ড তথা সুপার ফোরে আবারও মুখোমুখি আফগানিস্তান-শ্রীলঙ্কা।
ট জিতে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে।
‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর পর্বে জায়গা করে নেয়া এই দুই দল শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচে অবশ্য একে অপরকে হারাতে চাইবে। তবে ফর্মের বিচারে এই ম্যাচে শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে থাকবে আফগানিস্তান।
গ্রুপ পর্বের দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। এর মধ্যে শ্রীলঙ্কাকে তো মাত্র ১০৫ রানে গুটিয়ে দিয়ে ৫৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল নবি বাহিনী।
বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচেও বল হাতে বেশ সফল ছিলেন রশিদ-মুজিবরা। মাত্র ১২৭ রানে আটকে রাখে বাংলাদেশকে। পরবর্তীতে নজিবউল্লাহ জাদরানের ১৭ বলে ৬টি ছয় ও ১টি চারের মারে অপরাজিত ৪৩ রানে সহজ জয় তুলে নেয় আফগানিস্তান।
এ ম্যাচে শ্রীলঙ্কা নামছে অপরিবর্তীত একাদশ নিয়ে। তবে পেসার আজমতুল্লাহ ওমরজাই ফিট না থাকায় সামিউল্লাহ শিনওয়ারিকে নিয়ে মাঠে নামছে আফগানিস্তান।
আফগানিস্তান একাদশ:
হজরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি, নাভিন-উল হক, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকী।
শ্রীলঙ্কা একাদশ:
পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্ডো ও দিলশান মাদুশঙ্কা।
একাত্তর/এসএ
