কিছুক্ষণ পরই দেশে ফিরছে চ্যাম্পিয়ন নারীরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪ পিএম

আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা। দেশের পথে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দল। এরই মধ্যে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। দুপুর ১টা ৫০ মিনিটে দেশে পৌঁছানোর কথা বাংলাদেশ নারী ফুটবল দলের।

ত্রিভুবন বিমানবন্দরে নারী দলকে বিদায়ী সংবর্ধনা দেয় নেপালের বাংলাদেশ দূতাবাস। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিরোপাজয়ী দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

দুপুরে বিমানবন্দরে পৌঁছে সংবাদ সম্মেলন করে বাফুফের উদ্দেশে রওনা হবেন কৃষ্ণা রানীরা। তাদের সংবর্ধনা দিতে ছাদখোলা বাস তৈরি করা হয়েছে। ফেরার পরেই তাদের নিয়ে সেই ছাদখোলা বাস রাজপথে চলবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সানজিদা ফেসবুকে লিখেছেন- তারা বিজয়ী হলে হয়তো ছাদখোলা বাসে তাদের ট্রফি নিয়ে আসা হবে না। তার সে আক্ষেপ অন্তরে ব্যথা লেগেছে।

তাই প্রতিমন্ত্রীর অনুরোধে বাসের ছাদ কেটে আনন্দ যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বিআরটিসিরি কমলাপুর ডিপোতে দ্বিতল বাসের ছাদ কাটা শুরু হয়।

বাসটিকে সাজানো হয় উৎসবের আবহে, ওপরের ডেকের কয়েকটি আসন খুলে ফেলা হয়েছে। কিছু আসন রয়েছে।

image


ফুটবলাররা যেন দোতলায় দাঁড়িয়ে-বসে উদযাপন করে বিমানবন্দর থেকে আসতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিপোর কর্মকর্তারা।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দল জাতিকে একটা বড় উপহার দিয়েছে। জাতি তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের উদযাপনে সঙ্গী হতে পেরে গর্বিত।

আরও পড়ুন: কটুকথা শোনা কৃষ্ণার পরিবার এখন বুক ফুলিয়ে আনন্দে

জানা যায়, চ্যাম্পিয়নদের বহনকারী বাসটি বিমানবন্দর-কাকলী-জাহাঙ্গীর গেট-পিএম অফিস-বিজয় সরণী- ফকিরাপুল হয়ে পৌঁছবে বাফুফে ভবনে।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর