ব্যাটিং ধস, বড় পরাজয়ে শুরু টাইগারদের

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৬:১৪ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে যেন নিজেদের ঠিক খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দল। কোচ-ক্রিকেটার পরিবর্তনের পর নানা পরীক্ষা-নিরীক্ষা করেও ঠিক কম্বিনেশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিউজিল্যান্ডে টানা চার হারের পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও একই অবস্থা বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পেল না সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল।

সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটিতে ৬২ রানের বড় ব্যবধানের হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

বল হাতে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। সেট হওয়া ওপেনার হযরতুল্লাহ জাজাই (১৬ বলে ১৫) এবং রহমানুল্লাহ গুরবাজকে তুলে নেন তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসান। রান পাননি চারে ও পাঁচে নামা ডারউইস রাসুলি (১২) এবং নাজিবুল্লাহ জাদরান (৫)।

তবে তিনে নামা ইব্রাহিম জাদরান দলের রানটা এগিয়ে নেন। তিনি ৩৯ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করেন। ১৬.২ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলে চাপেই ছিল আফগানিস্তান। কিন্তু মোহাম্মদ নবী ১৭ বলে পাঁচ ছক্কা  ও এক চারে ৪১ রান করে দলের সংগ্রহ দাঁড় করান ৭ উইকেটে ১৬০।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৯ রানের সময় ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফেরেন শান্ত। ৯ বল খেলে ২ চারে এ রান করেন তিনি।

শান্তকে হারানোর পর অপরপ্রান্ত থেকে ব্যাটারদের যাওয়া-আসার সাক্ষী হন মেহেদী হাসান মিরাজ। দলীয় রান ৫০ পার হওয়ার আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ৪৭ রানে মিরাজ সাজঘরে ফেরার আগে সৌম্য সরকার (১), সাকিব আল হাসান (১), আফিফ হোসেন ধ্রুব (০) এবং নুরুল হাসান সোহান (১৩) আউট হন।

ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরার আগে ১৬ রান করেন তিনি। ৩১ বলের তার এ ইনিংসে একটি মাত্র চারের মার ছিল।

আরও পড়ুন: এশিয়ান চ্যাম্পিয়নদের জয়রথ থামালো ভয়ডরহীন নামিবিয়া

শান্ত, মিরাজ, সোহান ছাড়া ব্যাট হাতে দুই অংকে ঘরে প্রবেশ করা বাকি একজন ব্যাটার হলে মোস্তাফিজুর রহমান। সাত নম্বরে ব্যাট হাতে নেমে ১৭ বল খেলে ১০ রান করেন তিনি। এছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে সমর্থ হয় টাইগাররা।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর