দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ পরিত্যক্ত

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৭:১৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বা জিম্বাবুয়ে কেউ জেতেনি। হারতেও হয়নি কাউকে। একাধিকবার বৃষ্টি-বাধা টপকে ম্যাচ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করতে হয় ম্যাচ রেফারি ডেভিড বুনকে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টে মাঠে নামে আফ্রিকান দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে বেলেরিভে ওভালে মুখোমুখি হয় তারা। বৃষ্টির বাধায় ম্যাচটি নির্ধারিত সময়ের থেকে দীর্ঘ সময় পরে মাঠে গড়ায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমিয়ে খেলা দেয়া হয় মাত্র ৯ ওভার করে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি জিম্বাবুয়ের। প্রথম ৪ ওভারে মাত্র ১৯ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। শূন্য রানে ফিরেন সিকান্দার রাজা। রেজিস চাকাভা ৮, ক্রেইগ আরভিন ২ ও শন উইলিয়ামস ফিরেন ১ রানে।

তবে সেখান থেকে বাকি ৫ ওভারে ৬০ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা। ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মাধেভেরে, ২০ বলে ১৮ করেন শুম্বা। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। ফলে ৯ ওভারে ৫ উইকেটে ৭৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ফের বৃষ্টি-বাধায় পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই ২৩ রান সংগ্রহের পর আবারো বৃষ্টিতে থমকে যায় ম্যাচ। শুরু হবার পর ফের বৃষ্টি আইনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৭ ওভারে ৬৪ রান। ৩ ওভারে ৫১ রান করে ফেলার পর আবার বৃষ্টিতে বাধাগ্রস্ত হয় ম্যাচ। মাঠে ১৮ বলে ৪৭ রানে অপরাজিত কুইন্টন ডি কক। টেম্বা বাভুমা অপরাজিত ২ বলে ২ রানে।


একাত্তর/এআর

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর