টি-২০ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সূর্যকুমার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৩:১০ পিএম

বাংলাদেশের সাথে খেলতে নামার আগ মুহুর্তেই সুখবর পেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব।

পাকিস্তানের ওপেনার রিজওয়ানকে পিছনে ফেলে টি-২০ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এখন শীর্ষে অবস্থান করছেন তিনি।

আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিং তালিকায় ৮৬৩ পয়েন্ট নিয়ে এক নাম্বারে উঠে এসেছেন সূর্যকুমার। দ্বিতীয় অবস্থানে থাকা রিজওয়ানের পয়েন্ট ৮৪২।

এই ফর্মেটে বাংলাদেশের কোনো ব্যাটার অথবা বোলার শীর্ষ দশে নেই, তবে ২৫৫ পয়েন্ট নিয়ে টি-২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

আরও পড়ুন: ২০২৩ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০১০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে দিল্লির বিরুদ্ধে অভিষেক হয় যাদবের। ওই ম্যাচে ৭৩ রান করেন তিনি। এরপর ২০১১-১২ সালে রনজি ট্রফিতে ৯ ম্যাচে ৭৫৪ রান করেন, গড় ছিল ৬৮.৫৪। ওই সিজনে মুম্বাইয়ে সবচেয়ে আলোচিত ব্যাটার ছিলেন তিনি। 


একাত্তর/আরআই  

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
 ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিততে পারলো না বাংলাদেশ দল।
ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরো একবার অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েও প্রথম ইনিংসে ৭১.৫ ওভারে ১৬৪ রানে গুটিয়ে গেলো টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর