দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন আর্চার রোমান সানা

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

বাংলাদেশের অন্যতম সেরা আর্চার রোমান সানাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আর্চারি ফেডারেশন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। 

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। রোমান আগামী ২ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। সে যাতে এই সময় ব্যক্তিগত অনুশীলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অনুশীলন যন্ত্রপাতি দেয়া হয়েছে।’ 

টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে রোমান সানার শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেয়েছে ফেডারেশন। জানা যায়, ভিডিওর ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার অঙ্গীকার করেন রোমান। 

কিন্তু এরপরও আবার অসাদাচরণ করেন দেশের আর্চারির পোস্টার বয় রোমান। 

উল্লেখ্য, রোমান সানা দেশের এক নম্বর আর্চার। তিনি ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।


একাত্তর/এআর

প্যারিস অলিম্পিকে র‌্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হওয়ায় পদক লড়াইয়ের প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পেয়েছেন বাংলাদেশের আরচার সাগর ইসলাম।
আর্চারির জুটির পর এবার জীবন জয়ের লক্ষ্যভেদে গাঁটছড়ায় জুটি বাঁধলেন বাংলাদেশ জাতীয় আর্চারি দলের সফল দুই তীরন্দাজ দিয়া সিদ্দিকী ও রোমান সানা। তীর ধনুক নিয়ে আর্চারির সাম্রাজের দূর্দান্ত প্রতাপের...
অলিম্পিকে নিয়মিত অংশগ্রহণ বাংলাদেশের। কিন্তু কখনোই আশা জাগেনা, স্বপ্ন থাকেনা। যেন নিয়মরক্ষার এক অংশগ্রহণ। তবে আসছে টোকিও অলিম্পিকে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে তীর ধনুকের খেলা আর্চারি। এবার রোমান...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর