কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্পেনের

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:২৯ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কোস্টারিকা ও ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। যেখানে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু হলো স্পেনের। যেটি আবার স্পেনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এই জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন স্পেন ফরোয়ার্ড ফেরান তোরেস। এছাড়া একটি করে গোল করেন দানি ওলমা, মার্কো অ্যাসেনসিও, গাভি, কার্লোস সোলের ও আরবার্তো মোরাতা।

বুধবার (২৩ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত স্পেন। কোস্টারিকার ডি-বক্সে শুধু গোলরক্ষককে পেয়েও গোল দিতে পারেননি ওলমো। তার দুর্বল আকৃতির শট গোলবারের বাইরে দিয়ে যায়। গোল পোস্টের ৪০ গজ দূর থেকে বাম দিক দিয়ে অসাধারণ ক্রস করেন পেদ্রি, কিন্তু ওলমো কাজে লাগাতে পারেননি।

তবে সেই ভুল দ্বিতীয়বার করেননি ওলমো। ১১তম মিনিটে দানি ওলমোর দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্পেন। কোস্টারিকার ডি-বক্সের বাইরে থেকে আলতো করে বল তুলে দেন গাভি। দারুণ দক্ষতায় সেই বল নিজের দখলে নিয়ে কোস্টারিকার গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলকে উল্লাসে ভাসান ওলমো। তার ১০ মিনিট পর সেই তালিকায় নাম লেখান মার্কো অ্যাসেনসিও। ২১তম মিনিটে জর্ডি আলবার বাম দিক থেকে নেওয়া ক্রস থেকে নাভাসকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান অ্যাসেনসিও।

৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস। ডি-বক্সে দুয়ার্তে ফাউল করে বসেন আলবাকে। যার সুবাদে পেনাল্টিতে বাঁ-দিকে নিচু শট নেন তোরেস। কোটারিকার তারকা গোলরক্ষক নাভাস ডান দিকে ঝাঁপ দেন। তবে বল যায় বাম দিকে। যার ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর