ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ফ্রান্স

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:০২ এএম

হ্যারি কেনের পেনাল্টি মিসে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় আসরের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ২-১ গোলে হারায় ইংল্যান্ড।

ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি মিস করেন কেন। পেনাল্টি মিস না হলে ২-২ সমতা রাখার সম্ভাবনা ছিলো ইংল্যান্ডের সামনে।

কিন্তু দুর্ভাগ্য কেনের, দুর্ভাগ্য ইংল্যান্ডের। ২০০৬ সালের পর আবারও শেষ আট থেকে বিদায় নিলো আসরে চতুর্থ হওয়া ইংলিশরা। সেমিতে ওঠে ফ্রান্স।

৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ের সুযোগ হয় ইংল্যান্ড ও ফ্রান্সের। গ্রুপ পর্বে হওয়া আগের দুই লড়াইয়ে জিতেছিল ইংলিশরা। এবারই বিশ্বকাপের নক-আউট পর্বে প্রথম দেখা হলো এই দু’দলের।

আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে ১১ মিনিটে আক্রমণ করে ফ্রান্স। কিন্তু গোল করতে পারেনি।

অবশ্য প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফ্রান্সকে। ১৭ মিনিটে মিডফিল্ডার অরেলিয়েন টিচুয়ামেনির গোলে এগিয়ে যায় ফরাসিরা (১-০)।

বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণ চালিয়ে ওসমানে ডেম্বেলেকে বল দেন কিলিয়ান এমবাপে। তবে ডেম্বেলে সেটি দেন আঁতোয়ান গ্রীজম্যানকে। তার কাছ থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে অসাধারণ শটে ইংল্যান্ডের গোলবারের বাঁ-দিক দিয়ে বলকে জালে পাঠান টিচুয়ামেনি। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি ইংল্যান্ডের গোলবারের প্রহরী জর্ডান পিকফোর্ড।

গোল হজম করে ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। ২১ থেকে ২৯ মিনিটের মধ্যে চারবার ফ্রান্সের সীমানায় আক্রমণ শানায় তারা। এরমধ্যে ২২ ও ২৯ মিনিটে হ্যারি কেনের জোড়ালো শট দারুণভাবে প্রতিহত করেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লোরিস।

শুরুতে প্রথম গোলের পর ৩৯ মিনিটে এসে আক্রমণে যেতে পারে ফ্রান্স। ডিফেন্ডার থিও হার্নান্দেজের যোগান দেয়া বলে ইংল্যান্ডের বক্সের বাইরে থেকে শট নেন এমবাপে। তার শট ইংলিশদের গোলাবারের উপর দিয়ে চলে যায়। বাকি আর কোন দলই কোন আক্রমণ করতে না পারলে ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। এই অর্ধে গোল না পেলেও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইংল্যান্ডই। ৫৮ শতাংশ বল দখলের সাথে ৫টির ৩টি অন টার্গেটে মারেন ইংলিশরা। ৩টি শটের মধ্যে ফ্রান্সের ২টি অন টার্গেটে ছিলো।

বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে ফ্রান্সের গোলরক্ষক লোরিসের দৃঢ়তায় অল্পের জন্য গোলের দেখা পায়নি ইংল্যান্ড। মিডফিল্ডার জুড বেলিংহামের ডান-পায়ের জোড়ালো শট ফ্রান্সের গোলরক্ষক লোরিস কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

তবে কিছুক্ষণ পরই ৫৪ মিনিটে গোল পেয়ে যায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ইংল্যান্ডের স্ট্রাইকার বুকায়ো সাকাকে ফাউল করেন ফ্রান্সের প্রথম গোলের মালিক টিচুয়ামেনি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা আনেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন।

এক মিনিট পরই  মধ্যমাঠ থেকে বল পেয়ে ডি-বক্স থেকে বা-পায়ে শট নিয়েছিলেন ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবোয়িত। তার শট ডান-দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। নিশ্চিত গোল বঞ্চিত হয় ফ্রান্স। বেশ কিছুক্ষণ পর ৭০ মিনিটে ডান-প্রান্তে ফ্রি-কিক পায় ইংল্যান্ড।

মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের ফ্রি-কিক থেকে বক্সের ভেতর লাফিয়ে হেড নিয়েছিলেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। তবে তা চলে যায় ফ্রান্সের গোলবার ঘেঁষে বাইরে।।

৭৭ মিনিটে ফ্রান্সের নিশ্চিত গোল রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। বক্সের ভেতর থেকে স্ট্রাইকার অলিভার গিরুদের তীব্র শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন পিকফোর্ড।

তবে পরের মিনিটে দলকে আর রক্ষা করতে পারেননি পিকফোর্ড। বাঁ-দিক দিয়ে গ্রীজম্যানের ক্রস থেকে হাওয়ায় ভেসে আসা বলে লাফিয়ে হেডে গোল করেন গিরুদ (২-১)।

ম্যাচ শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে ম্যাচে সমতা আনার সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে ফরাসি ডিফেন্ডার তিও হার্নান্দেজ ইংল্যান্ড মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে ফাউল করলে রেফারি ভিএআরের সহায়তায় পেনাল্টির ডাক দেন। ৮৪ মিনিটে পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হন কেন। ফ্রান্সের গোলবারের উপর দিয়ে বল মারেন কেন। সেখানেই মূলত শেষ হয়ে যায় ইংল্যান্ডের আশা।

আরও পড়ুন: রোনালদোদের বিদায় জানিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া ছিলো ইংল্যান্ড। তাদের আক্রমণগুলো মুখ থুবড়ে পড়ে ফ্রান্সের সীমানায়। ইনজুরি সময়ের ১১ ও শেষ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। স্ট্রাইকার মার্কোস রাশফোর্ডের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে ম্যাচের সমাপ্তি টানেন রেফারি। ২-১ গোল ম্যাচ জিতে সেমির টিকিট পায় ফ্রান্স।

আগামী ১৪ ডিসেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। গতকাল অন্য কোয়ার্টার ফাইনালে মরক্কো ১-০ গোলে হারিয়েছে পর্তুগালকে।


একাত্তর/আরএ

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর