ঢাকা টেস্টে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

অধরাই রয়ে গেলো টাইগারদের টেস্টে ভারত বধের স্বপ্ন। জয়ের আশা জাগিয়েও ঢাকা টেস্টে ভারতের মুখেই শেষ হাসি ফুটে উঠলো। আশ্বিন এবং শ্রেয়াস আইয়ারের ৭১ রানের পার্টনারশিপে ভর করে ঢাকা টেস্ট নিজেদের করে নিয়েছে ভারত। 

রোববার (২৫ ডিসেম্বর) চতুর্থ দিনের শুরুতেই জয়ের জন্য ভারতের দরকার ছিলো একশ রান। বিপরীতে বাংলাদেশের প্রয়োজন ছিল ছয় উইকেটের। দিনের শুরুতেই সাকিব, মিরাজের স্পিনে তিন উইকেট হারিয়ে বসে ভারত। 

জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশকে যেনো আটকে দিলেন আশ্বিন এবং শ্রেয়াস আইয়ার। দলীয় ৭৪ রানে আকসার প্যাটেলকে ফিরলে মাঠে নামেন আশ্বিন। আইয়ারকে সাথে নিয়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান তিনি। আইয়ার ২৯ এবং আশ্বিন ৪৬ করে অপরাজিত ছিলেন।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। মমিনুলের ৮৭ রানে ভর করে ২২৭ রান সংগ্রহ করে তারা। জবাবে প্রথম ইনিংসে ৩১৪ রান করে ৮৭ রানের লিড নেয় কোহলিরা। 

দ্বিতীয় ইনিংসে আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। ওপেনার জাকের এবং লিটনের অর্ধশতকে ভারতকে ১৪৫ রানের লক্ষ ছুঁড়ে দেয় টাইগাররা। লক্ষ্য ছোটো হলেও মিরাজের স্পিনে চাপের মুখে পড়ে ভারত। ৪৫ রানে চার উইকেট তুলে নিয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখে টাইগাররা।

চতুর্থ দিনের শুরুতেই উইকেট দরকার ছিলো বাংলাদেশের। আগের দিন আকসার প্যাটেল (২৬) ও জয়দেব উনাদকাট (৩) তৃতীয় দিনের খেলা শেষ করেন।

দিনের প্রথম উইকেটটি তলে নেয় অধিনায়ক সাকিব আল হাসান। এরপর মিরাজের জোড়া আঘাতে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। 

তবে বাংলাদেশি বোলাররা আশ্বিন এবং শ্রেয়াস আইয়ারের ৭১ রানের জুটি ভাঙ্গতে ব্যর্থ হলে, তিন উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। 

স্কোরকার্ড:

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭

ভারত ১ম ইনিংস: ৩১৪

বাংলাদেশ ২য় ইনিংস: ২৩১

ভারত ২য় ইনিংস: ১৪৫/৭

ফলাফল: ভারত তিন উইকেটে জয়ী।


একাত্তর/আরআই/এসজে

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর