গ্রেমিওর হয়ে স্বপ্নের মত অভিষেক লুইস সুয়ারেজের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:১৭ পিএম

ভোরের আলো যতটা সুন্দর আর যতটা রঙিন, ঠিক তেমনই এক সুন্দর আর রঙিন অভিষেক হলো উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের। গ্রেমিওর হয়ে অভিষেক ম্যাচের প্রথমার্ধেই হ্যাট্রিক করেন সুয়ারেজ। ফলে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলের জয়ে, রেকোপা গাউচা সুপার কাপ চ্যাম্পিয়ন হয় তার দল। 

ইউরোপে নিজের খাতা বন্ধ করেছেন আরও আগেই। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ২০২২ সালে, নিজের শৈশবের ক্লাব ন্যাসিওনালে ফেরেন এই ফুটবলার। তবে চলতি বছরের শুরুতেই ফ্রি ট্রান্সফারে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগদান করেন সুয়ারেজ। নিজের অভিষেক ম্যাচে খেলতে নামেন সাও লুইজের বিপক্ষে। 

ম্যাচটি ছিলও ব্রাজিলিয়ান মৌসুম শিরোপা রেকোপা গাউচা সুপার কাপের। ম্যাচ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় গোলের দেখা পায় সুয়ারেজ। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৩৭তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক এর দেখা পান সাবেক এই বার্সেলোনা স্ট্রাইকার। 

গ্রেমিওর চারটি গোলই আসে প্রথমার্ধে। ম্যাচের ১৬ তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন বিতেল্লো। সাও লুইজের করা গোলটিও আসে প্রথমার্ধের ১৪ তম মিনিটে। 

image


এর আগে ২০১৩ সালে প্রিমিয়ার লিগে, নরউইচের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হ্যাট্রিক করেছিলেন লিভারপুলের হয়ে। তবে গতকালের হ্যাট্রিকটি ছিলও ২০১৮ সালের অক্টোবরের পর প্রথম হ্যাট্রিক। এখন পর্যন্ত ৩০টি হ্যাট্রিক করেছেন সুয়ারেজ। 

তবে অভিষেক ম্যাচে এর আগে এতোটা আলো ছড়াতে পারেন নি এই ফুটবলার। এখন পর্যন্ত ৭টি ক্লাবের হয়ে খেলা সুয়ারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচে করেছিলেন জোড়া গোল। সেক্ষেত্রে গতকালের অভিষেকটি তার কাছে সেরা হওয়ার কথা।

ম্যাচ শেষে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলে, 'আমার মনে হয় এটাই সেরা, তবে অ্যাটলেটিকোর হয়ে অভিষেকটাও ভালো ছিল।' 

সুয়ারেজের বাকি হ্যাট্রিকগুলো করেছিলেন বার্সার হয়ে ১২টি, আয়াক্স হয়ে ৯টি, লিভারপুল হয়ে ৬টি এবং উরুগুয়ের হয়ে দুইটি। 

  

একাত্তর/আরআই

ফর্ম যতই দুর্দান্ত হোক, ড্রেসিংরুমে কোচের সমালোচনা করলে যে দলে জায়গা পাওয়া যায় না, তা আরও একবার প্রমাণ করলেন উরুগুয়ের হেড কোচ মার্সেলো বিয়ালসা। উরুগুয়ের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস...
২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ৩৯ বছর বয়সী উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আসন্ন বিশ্বকাপে যদি কোচ মার্সেলো...
২০১৪ সালের ফিফা বিশ্বকাপ। ইতালির এক খেলোয়াড়কে কামড় বসিয়ে যাকে নিয়ে তুমুল আলোচনা, তিনিই লুইস সুয়ারেজ। তবে অভিষেকটা আরও সাত বছর আগে। ২০১১ সালে উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলাসহ অর্জনও অনেক।...
আবারও বল পায়ে ম্যাচজুড়ে আলো ছড়ালেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জুটি। তাদের ম্যাজিক্যাল পারফর্ম্যান্সে উড়ে গেলো ওরল্যান্ডো সিটি। মেজর লিগ সকারে ওরল্যান্ডোকে ৫-০ গোলে হারালো ইন্টার মায়ামি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর