ঢাকায় আসছেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ!

আপডেট : ২১ মে ২০২৩, ০৭:৫০ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল জয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কাতারের মাঠে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি শিরোপা মঞ্চে তার অদ্ভূত আচরণও গোটা বিশ্বে সংবাদ শিরোনাম হয়েছেন। তিনি এবার বাংলাদেশেও শিরোনাম। ৩ জুলাই ঢাকায় আসছেন তিনি। 

৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার আগে ঢাকায় পা রাখবেন তিনি। সে কথা নিজেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্টিনেজ।

আর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এ খবর নিশ্চিত করেছেন। এর আগে পেলে এবং দিয়াগো ম্যারাডোনার মতো ফুটবল কিংবদন্তিদের কলকাতায় নিয়ে এসে শিরোনাম হয়েছিলেন তিনি। শতদ্রু জানান, বাংলাদেশ সম্পর্কে মার্তিনেজের বিশেষ আগ্রহ রয়েছে। 

তিনি বলেন, মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় সম্ভবত মার্তিনেজ। তাই আমি এবং আমার অংশীদাররা তাকে কলকাতায় নিয়ে আসছি। আমরা বাংলাদেশের পৃষ্ঠপোষকদের সঙ্গে ৩ জুলাই মার্তিনেজকে ঢাকায় নিয়ে আসার বিষয়ে কথা বলছি। সবই খুব ইতিবাচক।

তিনি জানান, মার্তিনেজ একদিনের জন্য ঢাকা সফরে যাবেন। তবে সেখানে কোনও অনুষ্ঠানে অংশ নেবেন কি-না তা চূড়ান্ত হয়নি। সেটা বাংলাদেশ পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও ক্লাবে যাবে কি না, তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটা খুব শিগগিরই জানা যাবে।

নিজের ফেসবকু পোস্টে শতদ্রু লেখেন, বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থক সংখ্যা থাকায় তিনি মার্তিনেজকে সেখানে নেয়ার পরিকল্পনা করেছেন। তিনি লেখেন, এমিলিয়ানো মার্তিনেজের মনে বাংলাদেশের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ বাংলাদেশের সমর্থন অনেক বেশি।

গেল ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে কোলো মুয়ানির একটি শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রাখেন। এরপর টাই-ব্রেকারেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান।


একাত্তর/এআর

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর