টাইগার ক্রিকেটের কলকাঠি নাড়ছে এক অজানা ভিলেন!

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম

রহস্যের জট খুলছে না কিছুতেই। দায়িত্বশীল তামিম ইকবাল সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন, অথচ বিসিবি তার কিছুই জানতো না।

সিনিয়ররা কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তার উত্তর খুঁজতে গিয়ে হদিস মিলেছে এক অজানা শক্তির যে ভেতর থেকে নাড়ছে কলকাঠি। বিসিবি সভাপতির কথায়ও মিলেছে তার আভাস। কিন্তু, কে বা কারা করছে কাজটা তা এখনো অস্পষ্টই!

বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল অবসর নিয়েছেন বৃহস্পতিবার দুপুরে। সংক্ষেপেই জানান আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের কথা। কিন্তু তাতেই তো ঘটনার শেষ নয়, বরং শুরু। 

এরপর কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় অপেক্ষা। এতো বড় পরিস্থিতি সামলাতে একদমই অপ্রস্তুত বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকায় ছিলেন না। 

তাই মিটিংয়ে বৃহস্পতিবার রাত ১০টার আগে বসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা। গণমাধ্যমের অপেক্ষায় দৈর্ঘ্য তাই হয়ে ওঠে সীমাহীন।

রাত গভীরে মিটিং শুরু হয়, শেষ হওয়ার নাম নাই। তেমনটাই অবশ্য হওয়ার কথা। কারণ, এমন পরিস্থিতিতে কোনো ব্যাকআপ প্ল্যান যে নাই। 

তামিমের অবসর নিয়ে নানা আলোচনা ভাসছে বাতাসে। তামিমকে ক্যাপ্টেন্সি থেকে সরাতে চায় বোর্ড, কিংবা হাথুরুর সঙ্গে ওডিআই ক্যাপ্টেন মনোমালিন্য চরম পর্যায়ে।

এসব গুঞ্জন ডালপালা মেলেছে কেবল। কিন্তু বোর্ড সভাপতি এখন একদম অন্ধকারে। বিশ্বকাপের ক্যাপ্টেন টাইগার ওপেনার থাকবেন সে তো সবারই জানা? 

তবুও বোর্ড সভাপতিকে তামিম বার বার এনিয়ে প্রশ্ন করা মানে কেউ না কেউ তো অবশ্যই বিশ্বকাপের আগেই দায়িত্ব থেকে তাকে সরানোর আভাস দিয়েছে। 

আরও পড়ুন: তামিম ইস্যুতে আবারও সামনে কোচ হাথুরু বিতর্ক

প্রশ্ন হলো সেই কেউটা কে? আর তারচেয়ে বড় প্রশ্ন, টাইগার ক্রিকেটের ভেতরেই বাস করা সেই অজানা শক্তিটি তামিমের মতো রিয়াদ, মুশফিকদের বেলায়ও কি একই কাজ করেছে? 

দিন শেষে এটা পরিষ্কার যে রহস্য আছে জট পাকিয়ে। পর্দার আড়ালের কোনো ভিলেন আছে, তাকে নিয়ে কথা বলছে না কেউ, না তামিম, না ক্রিকেট বোর্ড। 


একাত্তর/এসি

ওমানের আল আমেরাত গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের যুবাদের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তাণ্ডবে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর, পাকিস্তানের উদ্বোধনী...
চলতি বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হবার পরও মোস্তাফিজুর রহমানকে হুট করে ছেড়ে দেয়ার বিতর্ক এখনো ভক্তদের মনে টাটকা। তবে, সেই ডানা ভাঙা নিয়তির হিসাব চুকিয়ে বছর ঘুরতেই আসন্ন ২০২৭ আইপিএলের...
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) জমজমাট আয়োজনে শুরু হওয়া ‘ল্যাবএইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’ আসরের প্রথম দিনেই নিজেদের শক্তির জানান দিল ৭১ টিভি। সোমবার সকালে রাজধানীর পল্টন আউটার...
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক সাফল্য ও অগ্রযাত্রার পেছনের আলো ঝলমলে গল্পের পাশাপাশি বারবার সামনে চলে আসে তাদের মাঠের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নটি। জাতীয় দলের সাবেক অধিনায়ক...
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর