পারলেন না জোকোভিচ, উইম্বলড জিতলেন অলকারেজ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:৪৬ পিএম

পারলেন না নোভাক জকোভিচ। জেতা হলো না টেনিসের সবচেয়ে বনেদি আসর উইম্বলডনের শিরোপা। তাঁকে হারিয়ে প্রথমবার উইম্বলডন জিতে নিয়েছেন কার্লোস অলকারেজ। ফাইনালে জকোভিচের বিপক্ষে ৩-২ সেটের জয়ে দ্বিতীয় গ্রান্ড স্লাম শিরোপার স্বাদ পান এই স্প্যানিয়ার্ড।

প্রথম সেটে নোভাকের কাছে পাত্তাই পাননি অলকারেজ। ৬-১ গেমে প্রথম সেট জিতে নেন নোভাক জকোভিচ। জমে ওঠে দ্বিতীয় সেটের লড়াই। টাইব্রেকারে জিতে সমতায় ফেরে আলকারেজ। তবে তৃতীয় সেটে জকোভিচকে কোন সুযোগ দেননি তিনি।

এক তরফা আধিপত্য দেখিয়ে ৬-১ গেমে জিতে এগিয়ে যায় এই স্প্যানিয়ার্ড। শেষ সেটেও অলকারেজের বিপক্ষে ৬-৪ গেমে হেরে ২৪ তম গ্রান্ড স্লাম শিরোপা বঞ্চিত হন জকোভিচ। 

সেই সঙ্গে একটানা পাঁচবার উইম্বলডন জিততে পারলেন না। আটবারও এই প্রতিযোগিতা জেতা হলো না। ছুঁতে পারলেন না রজার ফেডেরারকে। 

উইম্বলডনে টানা ২৭টি ম্যাচ জেতার পর হারতে হলো জোকোভিচকে। দীর্ঘ ফাইনালের লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন ৩৬ বছরের জোকোভিচ। সেই সঙ্গে দুই প্রতিপক্ষও প্রচুর ভুল করেছেন। 

image


উইম্বলন টেনিসের ফাইনাল জেতার পর ২০ বছরের অলকারাজ বলেন, 'আমার স্বপ্ন সফল হলো। আমার কাছে এটা একটা মহান জয়। আমি অবশ্য হেরে গেলেও গর্বিত হতাম।

তিনি বলেন, আমি জোকোভিচকে খেলতে দেখেই বড় হয়েছি। আমি যখন জন্মেছি, তখন থেকে জোকোভিচ প্রতিযোগিতা জিততে শুরু করে দিয়েছেন। কী অসাধারণ ঘটনা।

আরও পড়ুন: ঢাকা-১৭ ও ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শেষ

অন্যদিকে উইম্বলডনের শিরোপা জয়ী অলকারেজকে অভিনন্দন জানিয়ে জোকোভিচ বলেন, এই প্রতিযোগিতা জয়ের জন্য তুমি সবচেয়ে যোগ্য প্লেয়ার। 

তিনি বলেন, এভাবে ম্যাচ হারতে কেউই পছন্দ করবে না। বিশেষ করে জয়ের এত কাছে আসার পর। তবে আমি জিততে পারিনি। আমার চেয়ে একজন ভালো প্লেয়ারের কাছে হেরেছি।


একাত্তর/আরবিএস  

মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারিয়েছেন তিনি।
ইউএস ওপেনে নারী এককের ফাইনালে বাজিমাত করলো কোকো গফ। আরিনা সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলো এই আমেরিকান ।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর