স্পেনকে বিদায় জানালো ইতালি

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১১:৪৩ এএম

স্পেন নামের দেয়ালটাও শেষমেষ টপকে গেল ইতালি। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে গড়ানো ম্যাচে লুইস এনরিকের দলকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ইতালি। প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেল স্প্যানিশরা। 

ভাগ্যের পরিহাস কিংবা নিছক কাকতাল, কোনো কথাতেই যেন ব্যাখ্যা করা যায়না এই ঘটনা। দানিয়েল ওলমোর অ্যাসিস্ট থেকে আলভেরো মোরাতার গোলে ম্যাচের ৮০ মিনিটে সমতায় ফিরেছিল স্পেন, ঠিক সেই দুজনই টাব্রেকারে এসে করলেন মিস।

তাতেই সেমিফাইনাল থেকে বাজলো স্পেনের বিদায়ঘণ্টা, যেটা স্প্যানিশদের ইতিহাসেই কোনো বড় টুর্নামেন্টে এই প্রথম। এর আগে চার ইউরো আর এক বিশ্বকাপের সেমিতে উঠে ওরা জিতেছিল প্রতিবারই। অন্যদিকে ১৯৬৮ সালের পর আরো একবার ইউরো ট্রফি ঘরের তোলার শেষ ধাপে পৌঁছে গেল আজ্জুরিরা। 

image

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

মঙ্গলবার (৬ জুলাই) ওয়েম্বলি স্টেডিয়ামের ম্যাচে স্পেন বস লুইস এনরিকের একাদশ দেখে ধাক্কা খেয়েছেন অনেকেই। যে মোরাতাকে নিয়ে এতো আলোচনা তাকে সেরা একাদশেই রাখা হয়নি। তবে ওই দল নিয়েই আসর জুড়ে ছড়ি ঘোরানো মানচিনির ইতালিকে ঠিকই চেপে ধরেছিল ওরা। ম্যাচের ৭০ শতাংশ সময় বলের দখল রেখেছিল স্পেন। 

কিন্তু গোল না হলে এসবের আর দাম কই? সেই গোলের জন্য অপেক্ষা ঘণ্টাখানেকের। প্রথম লিডটা নিলো ইতালি। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বল বানালেন সিরো ইমোবিলে, ফিনিশিং টাচ ফেদেরিকো চিয়েসার। 

image

আরও পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট শুরু দুপুর দেড়টায়

গোল খাওয়ার পর এনরিকের ট্যাকটিক্সে পরিবর্তন, ৬২ মিনিটে ফেরান তোরেসের বদলি নামেন মোরাতা। ম্যাচের ৮০ মিনিটে দলকে সমতায় ফেরান আতলেতিকো মাদ্রিদ অ্যাটাকার। এই ১-১ স্কোরলাইনেই শেষ হয় ১২০ মিনিটের প্লেইং টাইম। 

টাইব্রেকারে ইতালির হয়ে প্রথম স্পট কিকটা মিস কোরলেন লোকাতেল্লি, তাতেই যে ওয়েম্বলিতে ফিরে ফিরে আসছিল ২০০৮ ইউরোর স্মৃতি। সেবার এই স্পেনের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ইতালি। 

তবে এবারে আর বিপদ হয়নি কোনো। জর্গিনহোর শটটা জালে পৌঁছানোর সাথে সাথেই ফাইনালে ওঠার উল্লাসে মাতে আজ্জুরিরা। এনিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত ওরা। গেল ১৪ ম্যাচের সবকটায় জিতেছে মানচিনির দল। সবচেয়ে বেশি ৩৫ ম্যাচ আনবিটেন থাকার রেকর্ডটা অবশ্য এখনো যৌথভাবে স্পেন আর ব্রাজিলের দখলে। 


একাত্তর/এসজে 

আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ এবার সোজা এসে পড়ল সবুজ ঘাসের ফুটবল মাঠে! মার্কিন নিষেধাজ্ঞার কঠোর গ্যাঁড়াকলে পড়ে ইরাকে পা-ই রাখতে পারল না ইরানের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার চার দেশীয় আসরে অংশ নিতে উড়াল...
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও প্রভাবশালী সংগঠক, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আর নেই।...
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোর জার্সিতে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা। নুনিয়েসের বিপক্ষে নাটকীয় এক জয়ের সুবাদে তিন ম্যাচ হাতে রেখেই ঘরোয়া লিগের শিরোপা...
সিলেট টেস্টের শেষ দিনে উত্তেজনার শেষ ছিলো না। তবে শেষ পর্যন্ত প্রকৃতির বাধায় ও আলোর স্বল্পতায় নিষ্প্রভ ড্রয়ে শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি। শেষ দিনে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত...
ভারতে যখন রণবীর কাপুরের রামায়ন একের পর এক ইতিহাস গড়ছে, তখন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সনির অ্যানিমেটেড পৌরাণিক অ্যাডভেঞ্চার ছবি ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’। সব...
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী পর্বের আগে বিশ্বনেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন...
লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। কৌটা দুটির ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর