তারপরও ক্রিকেট নিয়েই থাকছেন সাকিব খান!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

ভেবেছিলেন আসবেন, দেখবেন আর জয় করবেন। সাকিব খান তার ঢাকা ক্যাপিটালসের যে দলটা গড়েছিলেন সেখানে তারকাও ছিল বেশ কজন। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই বিপিএল শেষ করেছে ক্যাপিটাল সিটির দলটা। তবে, বিদায় নেওয়ার পর বাংলাদেশের সুপারস্টার জানালেন, এই ক্রিকেটেই তিনি থাকছেন, পরেরবার ভুলগুলো শুধরে উপহার দেবেন আরো দারুণ কিছু। 

নাম্বার ওয়ান দল গড়েছেন বিপিএলে, ড্রাফটের পর এমন আত্মবিশ্বাসই ছিল ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খানের। মাঠের বাইরের প্রস্তুতিও কম ছিল না। 

দেশের গ্ল্যামার ইন্ডাস্ট্রির আইকন প্রচার প্রচারণায়ও ঘাটতি রাখেনি। বড় বড় তারকাদের এক করেছে তারা, থিম সং থেকে সোশাল মিডিয়া হাইপ সব দিকে নিজেদের নিয়ে যেতে চেয়েছে অনন্য উচ্চতায়। বিপিএলের চেহারা পালটে দিতে ঢাকা ক্যাপিটালসের অবদান অস্বীকার করারও তো উপায় ছিল না কোন। 

দলও তো তারা খারাপ গড়েনি খুব একটা। ন্যাশনাল টিমের তারকা তানজিদ তামিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান থেকে শুরু করে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, ওরা খেলেছেন ক্যাপিটাল সিটির জার্সিতে। কোচ হিসেবে দেশের ক্রিকেটের মাস্টার মাইন্ড খালেদ মাহমুদ সুজনকেই দেয়া হয়েছিল দায়িত্ব। 

বাকি দলের অনেক তারকা যেখানে খাবি খেয়েছে সেখানে লিটন কুমার দাস তার দীর্ঘ অফফর্ম কাটিয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন। তানজিদ হাসান তামিম তো আসরের বেস্ট পারফর্মারদের একজন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ৪৮৫ রান এসেছে এই ইয়াং সেনসেশনের ব্যাট থেকে। 

থিসারা পেরেরার মতো লঙ্কান তারকাকে করা হয়েছে অধিনায়ক। জুনিয়র তামিম-লিটনের কল্যাণে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও ভেঙেছে ঢাকা। ২০১৯ সালে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড ভেঙে ওরা তুলেছে ২৫৪। এমন ব্যাটিং ডিসপ্লে পালটে দিয়েছে পুরো বিপিএলের ইমেজ। 

ফ্যান রেটিংয়ে অবশ্য এগিয়ে ছিলেন সাব্বির রহমান। তারপরেই তামিম-মোস্তাফিজ-মোসাদ্দেকরা। ফ্যানবেজের এমন ভালোবাসা যারা পেয়েছে তারা কি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলো? 

কোথায় যেন কেটে গেছে ঢাকা ক্যাপিটালসের তাল-লয়-সুর। এতো হাইপ তুলেছিলো যেটা দলটা। ১২ রাউন্ড খেলে তারা জিততে পেরেছে মাত্র তিন ম্যাচ। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বর দল হয়ে থেকে বিদায় নিয়েছে। 

কিন্তু এভাবে আর বিদায় নিতে চান না সাকিব খান। বিপিএলে নিজেদের শেষ ম্যাচটা দেখেছেন মাঠে বসে। ম্যাচ শেষে নিজের সোশাল হ্যান্ডেলে জানিয়েছেন, ভুলগুলো শুধরে পরের আসরে ফিরে আসতে চান আরো শক্তিশালী রূপে। দর্শকের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিতে এবারের অর্জিত অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে। 

গ্ল্যামার ছড়িয়ে দিয়ে বিপিএলে থাকবেন, আসর শুরুর আগেই সেই কথা দিয়েছেন এই সুপার স্টার। মিশন শেষে মনে করিয়ে দিয়েছেন, কথা রাখতে চান সাকিব খান। 

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর