টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

আটকে যেতে পারে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর

আপডেট : ০২ মে ২০২৫, ০৮:১০ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আটকে যেতে পারে, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। 

আগামী আগস্টে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজটির সময়সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনায় আসন্ন সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

শুক্রবার (২ মে) ‘আন্তসীমান্ত উত্তেজনা উপমহাদেশের ক্রিকেটসূচি ব্যাহত করতে পারে’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।  

সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি। 

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখলের প্রস্তাব দিয়েছেন। চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া মন্তব্য একান্ত ব্যক্তিগত এবং বাংলাদেশ সরকার তা সমর্থন করে না। 

তবে এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বয়কটের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে সূত্রটি। 

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, অফিসিয়ালি আমরা এখনও কিছু জানি না। আমাদের প্ল্যান যেভাবে ছিলো সেভাবেই আছে। আমরা আশা করছি ঠিক সময়ই সিরিজটি হবে। 

সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথার ছিলো ভারতীয় দলের। এছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ঢাকা ছাড়াও চট্টগ্রামেও হওয়ার কথা ছিলো ম্যাচ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠাতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

তবে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনও দেশটির ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এআরএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর