বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:৪৮ পিএম

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বস -এ খবর সবার আগে খেলাযোগ জানিয়েছিলো আজ থেকে ১৫ দিন আগে, গত ১৫ মে। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই খবর নানা ডালপালা মেলতে থাকে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনিই হলেন বিসিবির নতুন সভাপতি। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি।  

একসময়ের টিমমেট ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। 

এছাড়াও বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গতকাল রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হয় এবং সে সভায় সভাপতিত্ব করেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

এর আগে মুঠোফোনে খেলাযোগের সঙ্গে খোলামেলা আলাপে আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে আগ্রহী । তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। প্যারেন্ট বডিকে বলেই সব সিদ্ধান্ত নিচ্ছি। 

যদি সুযোগ আসে সময় পাবেন মাত্র তিন মাস- খেলাযোগের এমন প্রশ্নে তার জবাব ছিলো, দায়িত্বটা আসুক তারপর দেখবো। কিন্তু সব সময় চ্যালেঞ্জ থাকে। ভালো খারাপ বলে কিছু সময় নেই, চ্যালেঞ্জ নিতে হয়। আমার আজকের যে কাজটা আছে সেটাই মন দিয়ে করতে চাই।  

বিসিবিতে ফাস্ট প্রায়োরিটি কী থাকবে? এ বিষয়ে সাবেক কাপ্তান জানান, ক্রিকেট এবং ক্রিকেটের প্রতি বিশ্বাস। ক্রিকেট নিয়ে কাজ করা।  

আরবিএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর